বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যাপক সমালোচনার মুখে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে স্বচ্ছ ও সময়োপযোগী আলোচনা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফিফার পরিকল্পনা ছিল একটি পৃথক বাণিজ্যিক ইউনিট গঠন করে তার প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা। এই উদ্যোগ থেকে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ও পরিচালনাসংক্রান্ত দায়িত্ব নতুন ইউনিটটির অধীনে দেওয়া হতো।

তবে গত মঙ্গলবার পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এএফসিসহ একাধিক মহাদেশীয় কনফেডারেশন অভিযোগ তোলে, আন্তর্জাতিক ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি।

সমালোচনার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া ও মতামত ‘মনোযোগ দিয়ে শোনার পরই’ সংস্থাটি বিতর্কিত পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

ফিফার সিদ্ধান্তের পর এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা বলেন, ‘বিশ্ব ফুটবলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে—এমন কোনো উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে যেন তা সময়মতো, শতভাগ স্বচ্ছ ও কার্যকর উপায়ে বিভিন্ন কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারদের টেবিলে তোলা হয় এবং ফলপ্রসূ আলোচনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তৈরি হওয়া উচিত যৌথ সংলাপ, সুস্থ আলোচনা এবং ফুটবলের বিদ্যমান কাঠামোর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে।’

এর আগে গত বৃহস্পতিবার সদস্য দেশগুলোর উদ্দেশে পাঠানো পৃথক এক চিঠিতে শেখ সালমান ফিফার এই প্রস্তাব উপস্থাপনের প্রক্রিয়াকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছিলেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার অধীন ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের একটি। সংস্থাটি এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া অঞ্চলের জাতীয় দল এবং ক্লাব ফুটবলের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত