শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলাটিতে এর আগে গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। আদালতের নির্দেশে ডিবি তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর সম্প্রতি আদালত তা আমলে নেন এবং তানজিন তিশাকে হাজির হতে সমন জারি করেন। মামলার বাদী অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। গত বছরের ৫ নভেম্বর একই আদালতে তিনি মামলাটি করেন। মামলার অভিযোগ অনুযায়ী, অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখার পর তানজিন তিশা ২৮ হাজার ৮০০ টাকা বাজারমূল্যের একটি শাড়ি পছন্দ করেন। পরে শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। বাদীর দাবি, শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজের প্রচারণায় অংশ নেওয়ার জন্য তানজিন তিশা বিভিন্ন ভয়েস ম্যাসেজ ও ম্যাসেজের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন। পেজ কর্তৃপক্ষও তাকে শাড়িটি পরে প্রচারণায় সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করে। মামলায় বলা হয়েছে, তানজিন তিশা গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। কিন্তু এরপর দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও তিনি শাড়িটি পরে পেজের প্রচারণা করেননি। একই সঙ্গে ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এবং ইচ্ছাকৃতভাবে কথোপকথন এড়িয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। বাদীপক্ষের অভিযোগ, এভাবে তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। পরে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন আদালত।

$post['title']

এআই দিয়ে বিকৃত ছবি ছড়ানোয় ক্ষুব্ধ ম্রুণাল, বললেন ‘আদালতে দেখা হবে’

$post['title']

শাকিবের সঙ্গে আবার সিনেমায় ফিরতে শর্ত দিলেন ববিতা

$post['title']

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

$post['title']

‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের

$post['title']

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম