শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওই কক্ষ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখার পাশাপাশি কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় পান তিনি। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে এমন আচরণ ও পরিবেশে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ঘটনার পর হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। পরে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। পরিদর্শনকালে হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

$post['title']

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

$post['title']

বাঘাবাড়ির ‘ঘি’তে মিল্ক ফ্যাট নেই, বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইর

$post['title']

সোনাইমুড়ীর জমিলা মেমোরিয়াল হাসপাতাল অপচিকিৎসার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা

$post['title']

হাম নিয়ন্ত্রণে আসতে আরও দুই-তিন মাস লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

$post['title']

প্রতিটি উপজেলায় আলাদা আউটডোর-ওটিসহ চক্ষু চিকিৎসা চালুর পরিকল্পনা