ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ‘ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। যা খুবই দু:খজনক।’
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছেন।
নির্বাচনে বিভিন্ন অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও কমিশন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
এ ছাড়া দলীয় ব্যক্তিদের পরিচয়পত্র ছাড়াই পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।