রাজধানীর ট্রাফিক নজরদারিতে আসছে কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে নতুন প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অল্প ব্যয়ে আরও বিস্তৃত এলাকায় নজরদারি নিশ্চিত করা যায়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, নতুন এই ক্যামেরা ব্যবহারের মাধ্যমে রাজধানীর আরও বেশি এলাকায় ট্রাফিক পর্যবেক্ষণ সম্ভব হবে। এতে ট্রাফিক আইন বাস্তবায়ন সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে পুলিশ। তিনি জানান, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও সেগুলোর স্থাপন ও পরিচালনা ব্যয় তুলনামূলক বেশি। তাই দ্রুত নজরদারির পরিধি বাড়াতে অপেক্ষাকৃত কম ব্যয়বহুল ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনিছুর রহমান বলেন, এসব ক্যামেরার সংখ্যা বাড়ানো গেলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কার্যকর নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ট্রাফিক নিয়ম ভঙ্গের প্রবণতা কমবে এবং সড়ক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ফিরে আসবে। গত দুই মাস ধরে রাজধানীতে এআই ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, এ উদ্যোগে নগরবাসীর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেক চালক ও পথচারী এখন স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক সিগন্যাল ও সড়ক আইন মেনে চলছেন, যা এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কার্যকারিতার প্রমাণ। তবে রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তির পাশাপাশি আরও কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, ঢাকায় একই সড়কে যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলাচল করায় যানজট বাড়ে। এছাড়া অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি আরও বলেন, রাজধানীতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক অনুপযোগী (আনফিট) যানবাহন চলাচল করছে। পাশাপাশি একটি আধুনিক মহানগরের উপযোগী গণপরিবহন ব্যবস্থা গড়ে না ওঠায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াত সুশৃঙ্খলভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পথচারীদের সচেতনতার বিষয়টিও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন আনিছুর রহমান। তিনি বলেন, অনেক স্থানে ট্রাফিক সিগন্যাল চালু থাকলেও নির্ধারিত সময় অপেক্ষা না করে অনেকেই যত্রতত্র রাস্তা পার হন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। তার মতে, উন্নত বিশ্বের মতো কার্যকর ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ বা পুলিশের দায়িত্বই যথেষ্ট নয়; চালক, পথচারীসহ সব সড়ক ব্যবহারকারীর আচরণগত পরিবর্তনও জরুরি। আনিছুর রহমান জানান, রাজধানীর কোথায় কখন যানজট বেশি হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগের স্পষ্ট তথ্য রয়েছে। সেই...

$post['title']

আপনার কাজ সামলাবে মাইক্রোসফটের এআই সহকারী

$post['title']

নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় গবেষককে হুমকি, সমালোচনায় মাইক্রোসফট