বরিশালে নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর, শেষ মুহূর্তে খেলা পণ্ড

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশালে বিসিসি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলোয়াড়দের সংঘাতকে কেন্দ্র করে মাঠে নেমে এক নাইজেরিয়ান ফুটবলারকে মারধর করেছেন উত্তেজিত দর্শকেরা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খেলা শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ম্যাচটি আর শেষ করা যায়নি।

মাঠে সংঘাতের সূত্রপাত হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি থেকে। একপর্যায়ে শহীদ জিয়া সড়ক একাদশের চার নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন প্রতিপক্ষ শেরে বাংলা সড়ক একাদশের সাত নম্বর জার্সিধারী রাব্বিকে শরীর দিয়ে তুলে মাটিতে আছাড় মারেন। এ দৃশ্য দেখে গ্যালারি থেকে দর্শকেরা মাঠে ঢুকে ইডেনের ওপর হামলা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা পুলিশ সদস্য, আয়োজক ও স্থানীয় ক্রীড়া কর্মকর্তারা দ্রুত এগিয়ে যান। তারা উত্তেজিত দর্শকদের সরিয়ে বিদেশি খেলোয়াড়কে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খেলা বন্ধ হওয়ার সময়কার স্কোর। প্রথমার্ধে শহীদ জিয়া সড়ক একাদশ একটি গোল করলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শেরে বাংলা সড়ক একাদশ। সংঘাতের সময়ও দলটি এগিয়ে ছিল।

বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ জানান, মাঠের পরিস্থিতি শান্ত হওয়ার পর পর্যাপ্ত আলোর অভাবে বাকি সময়ের খেলা চালানো সম্ভব হয়নি। ফলে ম্যাচটির চূড়ান্ত পরিণতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টুর্নামেন্ট কমিটি।

ঘটনার বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খেলোয়াড়দের মধ্যে সংঘাতের জেরে ক্ষুব্ধ দর্শকেরা মাঠে নেমে বিদেশি খেলোয়াড়কে আক্রমণের চেষ্টা করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেনি।

১

সংসদের সাউন্ড সিস্টেমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান

২

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা, অনুতপ্ত নন অভিযুক্ত আমিনী

৩

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

৪

বরিশালে নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর, শেষ মুহূর্তে খেলা পণ্ড

৫

প্রথম বিয়ের তথ্য গোপন, জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে নৌকায় নিয়ে হত্যার অভিযোগ

৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, এখনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ

৭

দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

৯

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

১০

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

১১

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

১২

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

১৩

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

১৪

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

১৫

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত