ঢাবির ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা নিয়ে ভিন্ন মত, সময় বাড়ানোর দাবিতে স্মারকলিপি আরেক প্ল্যাটফর্মের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবির মধ্যেই এবার ভিন্ন প্রস্তাব নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল নারী শিক্ষার্থী। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারের শিক্ষার্থীরা হল সার্বক্ষণিক খোলা রাখার পক্ষে নন; তবে বর্তমান নিয়ম শিথিল করে হলে প্রবেশের সময়সীমা রাত ১১টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। সোমবার দুপুরে ‘বৈষম্যহীন ছাত্রী হল’ প্ল্যাটফর্ম ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এর কয়েক ঘণ্টা পর একই বিষয়ে আলাদা স্মারকলিপি জমা দেয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’ প্ল্যাটফর্ম। তাদের স্মারকলিপিতে বলা হয়, বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে আবাসিক ও অনাবাসিক সব নারী শিক্ষার্থীর ছাত্রী হলে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মূল ফটকে প্রবেশের সময়সীমা বাড়ানো, বৈধ পরিচয়পত্র দেখিয়ে যেকোনো সময় ‘লেইট গেট’ ব্যবহার করে হলে প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে হল থেকে বের হওয়ার প্রক্রিয়া হয়রানিমুক্ত করার দাবি জানানো হয়। এ ছাড়া আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দেওয়ার শর্তে তাঁদের মা ও বোনদের হলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়েছে। একই ইস্যুতে আলাদা কর্মসূচি নেওয়ার বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন বলেন, ‘তাঁরা রোববার বিকেলেই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং অন্য প্ল্যাটফর্মের সদস্যরাও এতে সংহতি প্রকাশ করেছিলেন। তাঁদের সোমবারের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল। এরপরও তারা (বৈষম্যহীন ছাত্রী হল) কেন আলাদা কর্মসূচি গ্রহণ করেছে, সে বিষয়ে তাঁরা অবগত নন।’ ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা মূল ফটকের সময়সীমা রাত ১০টার পরিবর্তে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বাড়ানোর পক্ষে। একই সঙ্গে লেইট গেট সব সময় খোলা রাখতে হবে এবং লেইট গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে যে হয়রানি করা হয়, তা বন্ধ করতে হবে।’ এর আগে স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে নুসরাত জাহান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযৌক্তিক নিয়ম আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে রাত ১০টা পর্যন্ত প্রবেশের অনুমতি রয়েছে।

$post['title']

সিরাতুন নবী (সা.) উপলক্ষে আন্তঃমাদরাসা হেফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬-এর বাছাই পর্ব অনুষ্ঠিত

$post['title']

মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

$post['title']

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ

$post['title']

সরকারি হলেন গাংনী ডিগ্রি কলেজের ৩১ শিক্ষক

$post['title']

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জাতীয় পর্ব শুরু, মাঠে ১৬ সেরা দল