ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে দেশের প্রতিটি বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। মাহদী আমিন বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত হবে এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে। বৈঠকে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা, বিনিয়োগ পরিবেশ এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন এলাকাগুলোতে কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান জটিলতা কীভাবে কমানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়। আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে বেসরকারি খাত সরকারের পূর্ণ নীতিগত সহায়তা পাবে। তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব বাজেট উপস্থাপন করেছে এবং সেই নীতিমালাগুলোর বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। মাহদী আমিনের মতে, বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের আলোচনার লক্ষ্য ব্যবসা পরিচালনা সহজ করা, বিনিয়োগের প্রবৃদ্ধি বাড়ানো এবং দেশে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বাংলাদেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের সম্ভাব্য সব পদক্ষেপের খোঁজ দেবেন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান। তিনি বলেন, ত্রুটিপূর্ণ ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ এগিয়ে চলছে, এবং আশা ক...
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো ভোটের দিন-তারিখ চূড়ান্ত হয়নি। মঙ্গলবার সকালে সংসদ ভবনে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইনে ভোটের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিন-তা...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের দেড় মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।...
মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিন দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থানকালে তিনি বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পরিবেশ ও জলবায়ু সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত মালদ্বীপ সফর করছেন ড. খলিলুর রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানী মালেতে রিপাবলিক স্কয়ারে অ...
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এসব ঘটনায় মোট ২৬১ জন সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে সংগঠনটি। তাদের দাবি, বিভিন্ন জাতীয় পত্রপত্রিকা, সংবাদমাধ্যম এবং নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখি...