তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবউল্লাহ এ আদেশ দেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়েছে, ঘটনার রাতে দীপ উত্তরার বাসা থেকে তাহসিফকে ডেকে নিয়ে বাইরে যান। পরদিন উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসতে দেখার খবর পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে তাহসিফের পরিচয় শনাক্ত করা হয়।

রিপোর্টে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা প্রয়োজন বলেও প্রতিবেদনে বলা হয়। পুলিশের আশঙ্কা, মুক্তি পেলে তদন্ত ব্যাহত হতে পারে।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, দীপকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং হত্যার স্থান শনাক্তের চেষ্টা করা হবে।

গত ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে তাকে বের হতে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই যুবককে তাহসিফের জুনিয়র বন্ধু দীপ হিসেবে শনাক্ত করেন।

গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সংস্থাটি। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেটি তাহসিফের কি না, তা যাচাই করছে পিবিআই।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর রাতেই দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই।

১

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

২

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৩

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৪

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৫

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৬

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৭

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৮

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১১

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১২

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১৪

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত