হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দীপকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের পক্ষে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বলেন, শেখ হাসিনার দেশত্যাগের সময় ধারণ করা একটি ভিডিও তাহসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। ২০২৪ সালের আন্দোলনের সময় ভিডিওটি ছড়িয়ে পড়েছিল। এ ঘটনার জেরে তাহসিফকে হত্যার পরিকল্পনা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। হত্যাকাণ্ডে আর কারা জড়িত, তা জানতে দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও জানান এই আইনজীবী।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটন, অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের আলামত উদ্ধারের চেষ্টা করা হবে। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন এবং তদন্ত ব্যাহত হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

তবে রিমান্ডের বিরোধিতা করেন দীপের আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ। মনিরুল ইসলাম আদালতে বলেন, তাহসিফের সঙ্গে দীপের ছয় বছরের সম্পর্ক ছিল এবং দুই পরিবারের মধ্যেও যোগাযোগ ছিল। তাহসিফের বাবা কখনো দীপকে ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেননি বলেও দাবি করেন তিনি।

আসামিপক্ষের এই আইনজীবী আরও বলেন, দীপ শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। মামলাটি নিয়ে তিনি গণমাধ্যমে বিচারের মুখোমুখি হয়েছেন বলেও অভিযোগ করেন। তাহসিফের মৃত্যু হত্যা না আত্মহত্যা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের স্বার্থে আসামিপক্ষও তদন্তে সহযোগিতা করতে চায় বলে জানান।

অন্য আইনজীবী মুতাসিম বিল্লাহ বলেন, দীপ হত্যাকাণ্ডে জড়িত নন এবং শুরু থেকেই তদন্তে সহযোগিতা করছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার রাতে তাহসিফ দীপের ডাকে বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। দীপ দাবি করেছিলেন, উত্তরা হাউজবিল্ডিং এলাকায় একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান। তবে মধ্যরাতে ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত টঙ্গীর ওই এলাকায় তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও তিনি স্বীকার করেন।

গত বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় এক স্বজনকে উদ্দেশ করে দীপ বলেন, “আমি ফুললি স্ট্রং।” এ সময় তাকে নিয়ে দুশ্চিন্তা না করার কথাও বলেন তিনি।

১

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

২

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৩

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৪

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৫

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৬

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৭

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৮

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১১

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১২

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১৪

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত