বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচে অর্থ বরাদ্দ দেওয়ার পরিস্থিতি নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অক্টোবরে বাংলাদেশ ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের ব্যয় বহন করবে না সরকার। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃষ্ঠপোষকসহ অন্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারলে ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং কোচিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বিপুল ব্যয়ের কারণে একটি ফুটবল ম্যাচের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার পরিস্থিতি নেই বলে জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ম্যাচের জন্য টাকা খরচ করতে পারব না। আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। তাই একটি ম্যাচকে উপলক্ষ্য করে সরকারের পক্ষ থেকে ব্যয় করার মতো মানসিকতা আমাদের নেই।’

সরকার অর্থ না দিলেও ব্রাজিলকে ঢাকায় আনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। বাফুফের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি দলের আলোচনা হয়েছে উল্লেখ করে আমিনুল বলেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু ব্রাজিলের প্রতিনিধি দলের কথা হয়েছে, তারা যদি বিভিন্ন স্পন্সর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল গত রবিবার (২৩ আগস্ট) ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। স্টেডিয়াম দুটি দেখে তারা সন্তুষ্টির কথা জানিয়েছে। খেলোয়াড়সহ ৯০ জনের বহর নিয়ে অক্টোবরে ঢাকায় আসার আগ্রহও জানিয়েছে তারা।

তবে পুরো উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি (ব্রাজিল দলের ঢাকায় আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিল খেলতে এলে সেটিকে দেশের ফুটবলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন আমিনুল হক। বিশেষ করে বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থকের যে উচ্ছ্বাস দেখা যায়, এমন একটি ম্যাচ তাদের জন্য বড় আকর্ষণ তৈরি করবে বলে মনে করেন তিনি।

তবে একটি প্রীতি ম্যাচ দেশের ফুটবলের সামগ্রিক অবস্থায় বড় পরিবর্তন এনে দেবে—এমন ধারণার সঙ্গে একমত নন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বকাপের সময় ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য বাংলাদেশে বিপুল সমর্থন দেখা যায়। সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছা পূরণ হবে, দর্শকেরা আনন্দ পাবেন। কিন্তু এই ম্যাচের পর যে দেশের ফুটবলে পরিবর্তন আসবে, এই বিষয়ের সঙ্গে আমি একমত নই।’

দেশের ফুটবলে দীর্ঘমেয়াদি উন্নতি আনতে অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় তৈরির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন আমিনুল হক।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত