ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই নির্বাচনে বিদেশি অর্থায়নের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণের পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। স্থানীয় সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি, বিরোধী দলগুলো ৪৮টি এবং নেতানিয়াহুর প্রত্যাবর্তন ঠেকাতে আগ্রহী আরব নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন পেতে পারে। তবে অনুপস্থিত ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে এই হিসাব পরিবর্তনের সুযোগ রয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইলেকশন কমিটির প্রধান বুধবার গোয়েন্দা সংস্থা শিন বেতকে চিঠি দিয়ে কথিত বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে ইসরায়েলের স্বার্থবিরোধী কিছু বিদেশি পক্ষের অর্থায়নের অভিযোগের কথা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর পরিচয় বা অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। নেতানিয়াহু বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামনে এনেছেন। তাঁর দল লিকুদ পার্টিও নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে। তবে এ অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, নির্বাচনে অনিয়মের অভিযোগের সংখ্যা ছিল খুবই কম এবং ভোটগ্রহণ সামগ্রিকভাবে শান্তিপূর্ণ হয়েছে। আগামী ৪ নভেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে সত্যায়িত করার কথা রয়েছে। এরপর ১০ নভেম্বর নতুন পার্লামেন্টের শপথ গ্রহণের নির্ধারিত সময় সামনে রেখে সরকার গঠনের আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিরোধী শিবিরের অন্যতম নেতা ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী তদন্তের বিষয়টি ব্যবহার করে নতুন পার্লামেন্টের অধিবেশন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। সরকার গঠনের ক্ষেত্রে আরব নেতৃত্বাধীন দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সরাসরি সরকারে যোগ না দিয়েও বিরোধীদের সমর্থন দিয়ে পার্লামেন্টের স্পিকার নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এতে আইন প্রণয়ন ও পার্লামেন্টের কার্যসূচি নির্ধারণেও তাদের ভূমিকা বাড়ার সম্ভাবনা রয়েছে। আরব দলগুলোর প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্টের প্রধান আহমেদ তিবি আর্মি রেডিওকে জানিয়েছেন, নতুন স্পিকার নির্বাচনের বিষয়ে বিরোধী পক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যৌথ দলটি ওই প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। তিবি আইজেনকোটকে রাজনৈতিক সাহস দেখানোর আহ্বানও জানিয়েছেন। নির্বাচনের পর দেওয়া প্রথম প্রকাশ্য বক্তব্যে আইজেনকোট এমন একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের কথা বলেছেন, যা দেশের সব জনগণের প্রতিনিধিত্ব করবে। সরকার গঠনের জন্য আরব দলগুলোর সঙ্গে কাজ করার সম্ভাবনা উড়িয়ে না দিলেও তিনি...
কুমিল্লার চান্দিনা উপজেলার ২৪ বছর বয়সী মো. সাগর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার ও স্থানীয় সূত্র। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধুর ফোনে তাঁর মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। তবে তাঁর মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণের তথ্য পাওয়া যায়নি। সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবারে শোক নেমে এসেছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, আর্থিক অনটনের...
ভারতে ‘ককরোচ জনতা পার্টি’কে ঠেকানোর লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অয়ন ভাটনগর। সমাবেশে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে চলমান বিক্ষোভের বিরোধিতা করে নতুন দলটি। তাদের অভিযোগ, সিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের বিক্ষোভের মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। দলটির...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার চোরবাগান এলাকার একটি দুর্গাপূজামণ্ডপে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে পূজা কমিটির একাধিক কর্মকর্তাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যায় স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে উত্তর কলকাতার চোরবাগানের ওই পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাসপ্তমীতে প্রতিমা দর্শনের জন্য মণ্ডপ প্রাঙ্গণে হাজা...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘন করেছেন ইমরান খান। এ ঘটনায় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে নোটিশ দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেতা। গত ১০ অক্টোবর ককরোচ জন...
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরায় একটি হিন্দু উপাসনালয়ে বন্দুক হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শে বিশ্বাসী ওই তরুণের পরিকল্পিত হামলার লক্ষ্য ছিল ভারতীয়সহ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষ। মামলার তদন্তে পাপোরাকিসের পাঠানো একটি ইশতেহারের সন্ধান পাওয়ার পর পুলিশ তার পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। ‘কেন আমি লড়েছিলাম: এ.কে.এ. (অরোরা শুটারের ইশতেহার)’ শিরোনামের ওই নথিতে চরমপন্থী বক্তব্...