‘এটাই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ’, অবসরের ইঙ্গিত কোহলির

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করেছেন এই তারকা ব্যাটসম্যান। ক্যারিয়ারের শেষ বড় আসরে তাঁর লক্ষ্য শিরোপা জয়।

আগামী বছরের ৪ থেকে ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ। ভিন্ন কন্ডিশনে দীর্ঘ টুর্নামেন্টের চাপ সামলানো কঠিন হবে বলে মনে করেন কোহলি। তবে শেষ বিশ্বকাপের প্রেরণাই তাঁকে মাঠে নিজের সর্বোচ্চটা দিতে উৎসাহিত করছে।

কোহলি বলেন, ‘সামনের বিশ্বকাপ হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলবে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

ওয়ানডে বিশ্বকাপে কোহলির ব্যক্তিগত অর্জনের তালিকাও দীর্ঘ। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৩৭ ইনিংস খেলে ৫৯.৮৩ গড়ে তাঁর সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। করেছেন পাঁচটি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হওয়ার পথে শচীন টেন্ডুলকারের রেকর্ড থেকে তিনি পিছিয়ে ৪৮৪ রানে। টেন্ডুলকারের সংগ্রহ ২ হাজার ২৭৮ রান।

২০২৩ সালের সর্বশেষ বিশ্বকাপে ৭৬৫ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন কোহলি। তবে তাঁর মতে, ৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জ অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে আলাদা। দীর্ঘ সময় ধরে একই মাত্রার তীব্রতা ধরে রাখাকে তিনি বড় পরীক্ষা হিসেবে দেখছেন।

কোহলির ভাষায়, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিন ফরম্যাটেই ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছেন কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার সীমাবদ্ধ ওয়ানডেতে। তিন ফরম্যাট মিলিয়ে ৫৬২ ম্যাচে ২৮ হাজার ৩৫৯ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫টি সেঞ্চুরি নিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়।

ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে কোহলির। তবে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আরও একটি শিরোপা জেতাই তাঁর প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোহলি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত