খুলনা অঞ্চলে ধারাবাহিক হত্যাকাণ্ড ও আগ্নেয়াস্ত্রের ব্যবহারসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে ৩০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে বলা হয়েছে। খুলনা মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং পুলিশ সুপার সরকার ওমর ফারুককে এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনার পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ওই তিন কর্মকর্তার কাছে তাদের এলাকার বর্তমান পরিস্থিতির কারণ এবং তা মোকাবিলায় নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, খুলনার পুলিশ কমিশনার ও ডিআইজির দেওয়া ব্যাখ্যায় নীতিনির্ধারকেরা সন্তুষ্ট হননি। এরপর ৩০ দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কাঙ্ক্ষিত ও দৃশ্যমান উন্নতি আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সভায় খুলনা অঞ্চলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন জেলা ও ইউনিট পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনার পুলিশের আরেক শীর্ষ কর্মকর্তা অপরাধীদের তালিকা প্রস্তুত এবং টহল বাড়ানোর কথাও তুলে ধরেন। তবে সরকার দ্রুত আরও শক্ত মাঠপর্যায়ের পদক্ষেপ দেখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খুলনা মহানগরে হত্যাকাণ্ডের সাম্প্রতিক পরিসংখ্যানও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সমকালের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত মহানগর এলাকায় ৯৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুন হয়েছে ২৯টি। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে খুলনা মহানগরে খুনের মামলা হয়েছে ৩টি। একই সময়ে চট্টগ্রাম মহানগরে ৪টি, রাজশাহীতে ১টি, সিলেটে ৫টি এবং গাজীপুরে ৭টি খুনের মামলা হয়। জুলাইয়ে ঢাকা রেঞ্জে সর্বোচ্চ ৬৬টি খুন হয়েছে। চট্টগ্রাম রেঞ্জে হয়েছে ৫৪টি এবং খুলনা রেঞ্জে ২৯টি। মে থেকে জুলাই পর্যন্ত খুলনা রেঞ্জে খুনের সংখ্যা ৮৫। একই তিন মাসে খুলনা মহানগরে ৯টি খুনের ঘটনা ঘটেছে। রাজারবাগের সভায় এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের অপরাধ পরিস্থিতির পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। অতিরিক্ত আইজি, সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপাররা এতে উপস্থিত ছিলেন। পর্যালোচনায় নারী ও শিশু নির্যাতনের মামলা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব পায়। চলতি বছরের জানুয়ারি-মার্চের তুলনায় এপ্রিল-জুন সময়ে এ ধরনের মামলা বেড়েছে দুই হাজার ২৬১টি। পুলিশের হিসাবে, জুনে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে দুই হাজার...
রাজধানীর বাসাবো বিশ্বরোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে সড়ক যেন কয়েক দিনের মধ্যেই আবার নষ্ট না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সড়কটির চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। সংস্কারকাজের অগ্রগতি ও...
বাংলাদেশে শরণার্থী জীবনের নয় বছর পেরিয়েও নিজ দেশে ফেরার পথ না খোলায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি আবারও সামনে এনেছেন রোহিঙ্গারা। একই সঙ্গে মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার এবং নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ও সহিংসতার পর বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক ঢলের নয় বছর পূর্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ পালন করা হয়। দিনটিকে...
রংপুর নগরের কামালকাছনায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক ভাষ্য মানতে পারছেন না নিহতদের স্বজনেরা। ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রেপ্তার দুই তরুণ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানালেও পরিবারের সদস্যরা ঘটনার আরও কিছু দিক সামনে এনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এর আগে...
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চালানোর অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে ২৩ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে অবস্থান ও মানববন্ধনের অনুমতি দেয় পুলিশ। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনা...
ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিছবাহকে বিয়ে করে তার ‘দশম স্ত্রী’ হওয়ার আগ্রহ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। মিছবাহের একাধিক বিয়ে ও যৌতুকের অভিযোগ নিয়ে চলমান আলোচনার মধ্যে মীমের পোস্টটিও দ্রুত ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন মীম। তিনি লেখেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগ...