বরিশালে বিসিসি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলোয়াড়দের সংঘাতকে কেন্দ্র করে মাঠে নেমে এক নাইজেরিয়ান ফুটবলারকে মারধর করেছেন উত্তেজিত দর্শকেরা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খেলা শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ম্যাচটি আর শেষ করা যায়নি। মাঠে সংঘাতের সূত্রপাত হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি থেকে। একপর্যায়ে শহীদ জিয়া সড়ক একাদশের চার নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন প্রতিপক্ষ শেরে বাংলা সড়ক একাদশের সাত নম্বর জার্সিধারী রাব্বিকে শরীর দিয়ে তুলে মাটিতে আছাড় মারেন। এ দৃশ্য দেখে গ্যালারি থেকে দর্শকেরা মাঠে ঢুকে ইডেনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা পুলিশ সদস্য, আয়োজক ও স্থানীয় ক্রীড়া কর্মকর্তারা দ্রুত এগিয়ে যান। তারা উত্তেজিত দর্শকদের সরিয়ে বিদেশি খেলোয়াড়কে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খেলা বন্ধ হওয়ার সময়কার স্কোর। প্রথমার্ধে শহীদ জিয়া সড়ক একাদশ একটি গোল করলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শেরে বাংলা সড়ক একাদশ। সংঘাতের সময়ও দলটি এগিয়ে ছিল। বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ জানান, মাঠের পরিস্থিতি শান্ত হওয়ার পর পর্যাপ্ত আলোর অভাবে বাকি সময়ের খেলা চালানো সম্ভব হয়নি। ফলে ম্যাচটির চূড়ান্ত পরিণতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টুর্নামেন্ট কমিটি। ঘটনার বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খেলোয়াড়দের মধ্যে সংঘাতের জেরে ক্ষুব্ধ দর্শকেরা মাঠে নেমে বিদেশি খেলোয়াড়কে আক্রমণের চেষ্টা করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেনি।
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন ক্রিকেটের বাইরের এক রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়ে মাঠেও। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার স্কাই স্পোর্টস সম্প্রচার করলে মধ্যাহ্নভোজের পর পাকিস্তান দল মাঠে না ফেরার হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আলোচনার পর সাক্ষাৎকারটি প্রচারিত হয় এবং নির্ধারিত সময়েই শুরু হয় বিকেলের খেলা। স্পোর্টস ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, কাসিম ও সুলাইমান খানের ১৮ মিনিটে...
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়মিত একাদশে সুযোগ কমে যাওয়ার মধ্যে ২৮ বছর বয়সী হামজাকে দলে নিতে তৎপর হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ডার্বি কাউন্টি। পাশাপাশি বার্মিংহাম সিটি ও শেফিল্ড ইউনাইটেডেরও তার প্রতি আগ্রহ রয়েছে। ডার্বি কাউন্টির আগ্রহের তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর দলবদলবিষয়ক প্রতিবেদক মাইক ম্যাকগ্রা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...
অক্টোবরে বাংলাদেশ ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের ব্যয় বহন করবে না সরকার। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃষ্ঠপোষকসহ অন্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারলে ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং কোচিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বিপুল ব্যয়ের কারণে একটি ফুটবল ম্...
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের ৬ উইকেটের তোপে ম্যাকাই টেস্টে ১৫০ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে বাংলাদেশের ইনিংস স্থায়ী হয় মাত্র ৬৪ রান পর্যন্ত। ছোট সংগ্রহ নিয়ে বোলিংয়ে নেমে শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন তিনি। সাড়ে তিন বছর প...
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর সংঘর্ষসহ টুর্নামেন্টজুড়ে একাধিক ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা। তিন আর্জেন্টাইন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা ও দর্শকসংখ্যা সীমিত করার সিদ্ধান্তও এসেছে। এসব শাস্তির বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শুক্রবার (২১ আগস্ট) তদন্ত শেষে সিদ্ধান্ত ঘোষণা করে ফিফার ডিসিপ্লিনারি কমিশন। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান...