রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নসহ অন্তত তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই প্রেক্ষাপটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বৈঠকের অন্যতম আলোচ্যসূচি হতে পারে। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক আলোচিত বক্তব্য নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাও আলোচনায় আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। এদিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তার সঙ্গে সাক্ষাৎ করেন।

$post['title']

‘গণ-অভ্যুত্থানের অঙ্গীকার থেকে সরকার সরে এসেছে’—মিয়া গোলাম পরওয়ার

$post['title']

এনসিপির পদযাত্রার আগে গাংনীতে রহস্যজনক কুশপুত্তলিকা

$post['title']

‘তাঁদের জ্ঞানের অভাব আছে’: বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা প্রসঙ্গে মির্জা ফখরুল

$post['title']

দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্ত ও গ্রেপ্তারের আবেদন

$post['title']

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, উত্তরসূরি নিয়ে শুরু হয়েছে আলোচনা