‘স্পেনের সবকিছুই দুশ্চিন্তার কারণ’—ফাইনালের আগে সতর্ক স্কালোনি

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনকে নিয়ে বেশ সতর্ক আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, বর্তমান স্পেন দল এতটাই শক্তিশালী যে তাদের প্রতিটি দিকই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফাইনালের আগে নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্কালোনি। সেখানে তিনি স্পেনের খেলার ধরন ও দলগত শক্তির ভূয়সী প্রশংসা করেন।

স্পেনকে নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করতে গিয়ে স্কালোনি বলেন, ‘স্পেন যখন হোটেল থেকে বের হয়, তখন থেকেই আমার দুশ্চিন্তা শুরু হয়। তারা বাসে ওঠে, হোটেল ছাড়ে—এসব সময়ও আমি চিন্তিত থাকি। কারণ তারা অসাধারণ একটি দল। তাদের সবকিছুই আমাকে ভাবায়।’

দুই দলের খেলার ধরনে মিল রয়েছে বলেও মনে করেন আর্জেন্টিনা কোচ। বলের দখল ধরে রেখে মাঝমাঠ নিয়ন্ত্রণের মাধ্যমে আক্রমণ গড়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে স্পেন ও আর্জেন্টিনা—এমনটাই উল্লেখ করেন তিনি।

গত চারটি বিশ্বকাপের মধ্যে এটি আর্জেন্টিনার তৃতীয় ফাইনাল হলেও স্পেন ১৬ বছর পর আবার শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে। তবুও অভিজ্ঞতার বিচারে নিজেদের বাড়তি সুবিধা দেখছেন না স্কালোনি। তাঁর মতে, স্পেনের অনেক খেলোয়াড়ই ইউরো ও ন্যাশনস লিগের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন এবং চাপ সামলাতে অভ্যস্ত।

তিনি বলেন, ‘ওদের দলে এমন অনেক ফুটবলার আছে যারা আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় ম্যাচ খেলেছে। মাঠে খেলা শুরু হলে আগের অভিজ্ঞতা নিয়ে কেউ ভাবার সময় পায় না। তখন পুরো মনোযোগ থাকে ম্যাচের দিকে। তাই আগের ফাইনাল খেলার অভিজ্ঞতা আমাদের আলাদা কোনো সুবিধা এনে দেবে বলে আমি মনে করি না।’

ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনাকে বেশ কয়েকটি কঠিন নকআউট ম্যাচ পার হতে হয়েছে। অন্যদিকে স্পেন প্রায় পুরো টুর্নামেন্টজুড়েই নিজেদের আধিপত্য ধরে রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে।

তবে এসব নিয়ে বিচলিত নন স্কালোনি। তাঁর ভাষায়, কঠিন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার নতুন নয়। দল শুরু থেকেই নিজেদের ফুটবলে মনোযোগ দিয়েছে এবং বাইরের চাপ বা আলোচনা গুরুত্ব দেয়নি।

তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি। অন্যরা কী বলছে, সেদিকে নজর না দিয়ে নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করেছি। ফাইনালেও একই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। ফলাফল নিয়ে আগাম ভাবার চেয়ে নিজেদের সেরাটা দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত