মেসিকে ঘিরে বিশেষ পরিকল্পনা স্পেনের, তবে থাকবে না ম্যান-মার্কিং: ডি লা ফুয়েন্তে

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে আলাদা পরিকল্পনা থাকলেও তাকে ঠেকাতে ম্যান-টু-ম্যান মার্কিং কৌশল ব্যবহার করবে না স্পেন। এমনটাই জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস ডি লা ফুয়েন্তে।

ফাইনালকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেন, মেসির মতো ফুটবলারের বিপক্ষে একজন খেলোয়াড়কে আলাদাভাবে দায়িত্ব দিয়ে আটকানো খুবই কঠিন। তাই পুরো দলগত পরিকল্পনার মধ্য দিয়েই তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

এ প্রসঙ্গে নিজের কোচিং জীবনের শুরুর দিকের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ডি লা ফুয়েন্তে। তিনি জানান, সেভিয়ার যুবদলের দায়িত্বে থাকার সময় বার্সেলোনার জুনিয়র দলে খেলতেন মেসি। তখন মেসিকে নিবিড়ভাবে পাহারা দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তার ভাষায়, ম্যাচের প্রায় ৭০ মিনিট পর্যন্ত স্কোর ছিল গোলশূন্য। কিন্তু মেসিকে মার্কিং করা খেলোয়াড় হলুদ কার্ড দেখায় তাকে বদলি করতে হয়। এরপর অল্প সময়ের মধ্যেই মেসি চারটি গোল করেন। সেই অভিজ্ঞতার কারণে এবার তারা একই কৌশল অনুসরণ করবেন না।

তিনি বলেন, মেসির ওপর অবশ্যই বিশেষ নজর থাকবে, তবে সেটি কোনোভাবেই ব্যক্তিগত মার্কিংয়ের মাধ্যমে নয়।

৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। রোববারের ফাইনালটিই বিশ্বকাপ মঞ্চে তার শেষ ম্যাচ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ডি লা ফুয়েন্তে বলেন, এই বয়সেও মেসি যেভাবে খেলছেন, তা অসাধারণ। তার মানসিক দৃঢ়তা ও মাঠের পারফরম্যান্স তরুণ ফুটবলারদের জন্য অনুকরণীয় উদাহরণ।

ফাইনালটি স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালে কোচিং লাইসেন্স অর্জনের সময় স্কালোনির সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে ডি লা ফুয়েন্তের। সেই সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ম্যাচের গতি নষ্ট করতে কৌশলী বা সময়ক্ষেপণের পথ বেছে নিতে পারে—এমন ধারণাও নাকচ করে দেন স্পেন কোচ। তিনি বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা একটি দলের প্রতি অসম্মান দেখানোর কোনো কারণ নেই। তার বিশ্বাস, দুই দলই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

ফাইনালে তারকাবহুল হাফটাইম শোর কারণে বিরতির সময় স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে বলেও উল্লেখ করেন ডি লা ফুয়েন্তে। তিনি জানান, সেই বিষয়টি মাথায় রেখেই স্পেন দল প্রস্তুতি নিয়েছে।

এ ছাড়া বিশ্বকাপে চালু হওয়া হাইড্রেশন ব্রেক এবং দীর্ঘ বিরতির মতো নতুন বিষয়গুলো ভবিষ্যতে ফুটবলের নিয়মিত অংশ হয়ে যেতে পারে বলেও মত দেন স্পেনের এই কোচ। তার মতে, যেসব পরিবর্তন আজ নতুন মনে হচ্ছে, ভবিষ্যতে সেগুলোই হয়তো ফুটবলের স্বাভাবিক বাস্তবতায় পরিণত হবে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত