ট্রফি না জিতেও বীরের সংবর্ধনা পেল নরওয়ে, ওসলোতে সমর্থকদের ঢল

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি, কিন্তু দেশের মানুষের ভালোবাসায় বিজয়ীদের মতোই স্বাগত পেয়েছে নরওয়ে ফুটবল দল। প্রায় তিন দশক পর বিশ্বকাপে ফিরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো দলটিকে বরণ করে নিতে রাজধানী ওসলোর রাজপ্রাসাদের সামনে জড়ো হন প্রায় ৯০ হাজার সমর্থক।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে আর্লিং হালান্ডের নেতৃত্বে ইতিহাস গড়ে নরওয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা শেষ আটে জায়গা করে নেয়। তবে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলেও এটি বিশ্বকাপে নরওয়ের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

দল দেশে ফেরার পর সমর্থকদের সঙ্গে তাদের পরিচিত ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নেয়। পুরো বিশ্বকাপজুড়ে এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং দেশে ফেরার পরও সেটিই ছিল সংবর্ধনার অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের যুবরাজ হাকন। ঢাক বাজিয়ে তিনি উদযাপনের সূচনা করেন। উল্লেখ্য, মিয়ামিতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন দিয়েছিলেন তিনি।

সমর্থকদের এমন অভ্যর্থনায় আবেগাপ্লুত হন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, পুরো দেশের এমন অকুণ্ঠ সমর্থন পাওয়া তাদের জন্য অবিশ্বাস্য এক অনুভূতি এবং এটি দলের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস।

অন্যদিকে এবারের বিশ্বকাপে সাত গোল করে আলোচনায় থাকা আর্লিং হালান্ড সোমবার সকালে নরওয়েতে ফিরলেও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিমানের সিঁড়ি দিয়ে নামার একটি ছবি শেয়ার করেন। ছবিতে তার হাতে একটি খেলনা র‍্যাকুন ছিল, যার থাবায় ধরা ছিল একটি কাঁচের বোতল।

এনআরকের তথ্য অনুযায়ী, অন্য একটি ফ্লাইট ধরার তাড়া থাকায় ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত