জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী সরকার দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের দল গণআন্দোলনের পাশাপাশি গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ কমানো এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নাহিদ ইসলাম জানান, বরিশাল থেকে কর্মসূচি শুরু হলেও পরবর্তী সময়ে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জেলা ও উপজেলা পর্যায়েও ধারাবাহিক কর্মসূচি চলবে। এর মধ্যেই সরকার যদি গণভোটের ফলাফলের আলোকে জুলাই সনদ কার্যকর না করে, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হয়নি। তবে পরিস্থিতির প্রয়োজন হলে এমন কর্মসূচি দিতে তারা প্রস্তুত রয়েছেন। যদিও এই মুহূর্তে তারা এমন কর্মসূচির পক্ষে নন, কিন্তু সরকারের অবস্থান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণভোটের আগে তিনি জুলাই সনদের পক্ষে প্রচারণা চালালেও ভোটের ফলাফলে বিপুলসংখ্যক মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সরকার বারবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি গণঅভ্যুত্থানের সময় ব্যবহৃত ‘নাটক কম করো প্রিয়’ স্লোগান উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় এনেছে বলে তাদের সঙ্গে প্রতারণা বা ছলনার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত