জাতীয় সংসদে সরকারকে জবাবদিহির আওতায় আনার সুযোগ থাকা অবস্থায় রাজনৈতিক বিরোধ দ্রুত রাজপথের কর্মসূচিতে নিয়ে যাওয়াকে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ করে লংমার্চের মতো কর্মসূচিকে তিনি বর্তমান পরিস্থিতিতে গণআকাঙ্ক্ষার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অবস্থান তুলে ধরেন। জহির উদ্দিন স্বপন বলেন, ‘সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে।’ বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখতে সরকারি দলকে জবাবদিহির মধ্যে রাখা তাদের দায়িত্ব। তবে সংসদীয় বিতর্ককে অপ্রয়োজনে দ্রুত রাজপথে নিয়ে যাওয়া নিয়ে দেশের সচেতন মহলের সতর্ক থাকা উচিত বলে তিনি মনে করেন। তার ভাষায়, ‘রাজনৈতিক দলগুলো কতটা বুঝে এসব করছে তা জানি না, তবে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি-বিদেশি নানান অপশক্তি ওঁৎ পেতে বসে থাকে।’ সংসদে সমালোচনার পাশাপাশি বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব দেওয়ার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, ‘কেবলমাত্র সরকারি দলকে ফাঁদে ফেলার দৃষ্টিভঙ্গি নিয়ে সংসদীয় রাজনীতি ধরে রাখা যায় না।’ বিভিন্ন ইস্যুতে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরামর্শ এলে তা দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি সরকারের অর্থনৈতিক ও নীতিগত পদক্ষেপ নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তার দাবি, বিগত দুই দশকের ফ্যাসিবাদের চর্চা, ভঙ্গুর সমাজব্যবস্থা ও দুর্বল অর্থনীতির অবস্থা থেকে দেশকে বের করে একটি নতুন গতিমুখ নির্ধারণে সরকার সক্ষম হয়েছে। তিনি বলেন, সংকটের গভীরতা বিবেচনায় রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন নীতিনির্ধারণী পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান চাপের জন্য দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা ও অতীতের ভুল নীতিকে দায়ী করেন তিনি। প্রাকৃতিক সম্পদ উত্তোলনে স্থায়ী উদ্যোগ না নেওয়ার সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘এতদিন ক্ষমতায় থেকেও প্রাকৃতিক সম্পদ উত্তোলনে স্থায়ী পদক্ষেপ না নেওয়া কেবল দুর্নীতিই ছিল না, এটি ছিল জাতির সঙ্গে এক দীর্ঘমেয়াদি প্রতারণা।’ বর্তমান সরকার বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। অর্থনীতিতে স্বস্তি ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে চীন...
দীর্ঘদিন চিকিৎসার পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বুধবার রাত ৯টায় ফ্লাইট...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার পর দলটির কর্মসূচি প্রতিহতের ঘোষণা প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে সংগঠনটির আপত্তি সরে গেলেও জেলা প্রশাসনের অনুমতি না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান হচ্ছে না। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনা শেষে নিজেদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। ব্রাহ্মণবাড়িয়া কওমি...
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দেওয়া বক্তব্যে তথ্যগত ত্রুটি এবং তা থেকে সেখানকার মানুষের সঙ্গে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নৌকাবাইচের একটি ঘটনার স্থান সিলেটের পরিবর্তে ভুল করে ব্রাহ্মণবাড়িয়া বলেছিলেন বলে স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সংসদ সদস্য। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন হাসনাত। তিনি বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খল...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, মামলার আসামি প্রত্যেককেই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার। তবে এ বিষয়ে প্রশ্ন করার সময় তার সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ তোলায় আপত্তি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সেখানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও...
আগামীতে স্থানীয় নির্বাচনে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের ‘ফ্যাসিবাদের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত’ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি, আইন...