‘অন্য মন্ত্রণালয়ে পারদর্শী, নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী’ : শফিকুর রহমান

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামাল দিতে সরকার ব্যর্থ হচ্ছে। তাঁর অভিযোগ, মাদক পাচার, ডাকাতি ও চাঁদাবাজির মতো ঘটনায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বদলে সরকার বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন সাহেবঅন্য সব মন্ত্রণালয় নিয়ে পারদর্শী হলেও নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না।’

মাদক পাচার ও ডাকাতির প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘খোদ সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যই সংসদে বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে। দিনের বেলা ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ অবনতি ধামাচাপা দিতে সরকার বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।’

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগও প্রত্যাখ্যান করেন শফিকুর রহমান। বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি নতুন নতুন মনগড়া বয়ান তৈরি করছে। তারা বলছে, আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছি।’

এরপর নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার বিষয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন, হাতে-পায়ে ধরে ভোট নিয়ে এখন বেইমানি করা হচ্ছে। তাদের দলের নেতারাও বলেছেন, ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে তারা ভোট দিয়ে জিতিয়েছেন। এমনকি নাটোরের সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগকে ধন্যবাদ দিচ্ছেন, অথচ নিজের দলকে ধন্যবাদ দিতে পারছেন না।’

সরকার ও প্রশাসনে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগও করেন জামায়াত আমির। তাঁর দাবি, এসব সংগঠনের ক্যাডারদের সমাজ ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে টাকা ও অস্ত্র আসার অভিযোগ তুলে বিরোধীদের দায়ী করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত দিয়ে টাকা, অস্ত্র ও মাদক প্রবেশের অভিযোগের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান প্রশ্ন করেন, সরকার এসব ঠেকাতে পারছে না কেন। তিনি বলেন, ‘যে সরকার সীমান্ত সুরক্ষিত রাখতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য চাঁদাবাজিকে দায়ী করে তিনি বলেন, ‘চাঁদাবাজদের কারণে এক টাকার জিনিস জনগণকে তিন টাকায় কিনতে হচ্ছে।’ উদাহরণ হিসেবে পঞ্চগড়ে কৃষকের লাউয়ের কম দাম পাওয়া এবং ঢাকায় সেই সবজির উচ্চমূল্যের কথা তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, পঞ্চগড়ে দাম না পেয়ে কৃষক চারটি লাউ এক টাকায় বিক্রি করছেন কিংবা ফেলে দিচ্ছেন, অথচ ঢাকায় একটি লাউ কিনতে ক্রেতাকে ৫০ থেকে ৬০ টাকা দিতে হচ্ছে।

চাঁদাবাজির বোঝা সাধারণ মানুষের ওপর করের মতো চেপে বসেছে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি আরও দাবি করেন, চাঁদাবাজির কারণে বিএনপির সাধারণ কর্মীরাও নিজেদের দলের চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছেন না।

রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনাও বক্তব্যে তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘দশকের পর দশক ধরে সেবা দেওয়া প্রতিষ্ঠানটিতে রাতের আঁধারে হামলা ও লুটপাট করা হলো। অপরাধের দায়ে কেবল দলীয় এমপিকে পদত্যাগ করিয়ে দায় এড়ানো হয়েছে। কেন তাকে আইনের আওতায় আনা হলো না? প্রশাসন কি শুধুই ‘হোয়াইটওয়াশ’ করতে চায়?’

১

শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

২

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

৩

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

৪

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

৫

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

৬

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৭

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৮

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৯

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

১০

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

১১

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১২

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১৫

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত