ক্ষমতার লোভে দেশে ইসলামি শরিয়াহ প্রতিষ্ঠিত হয়নি: চরমোনাই পীর

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের জনগণ ইসলামের আদর্শে রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা করে। তবে একটি প্রভাবশালী মহলের অতিরিক্ত ক্ষমতালিপ্সার কারণে দেশে এখনো ইসলামি শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি মন্তব্য করেছেন।

রোববার বিকেলে পাবনার কাশীনাথপুরে একটি মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা পূর্ব শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পূর্ব শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে অভিযোগ করেন, বিদেশি সমর্থন লাভের আশায় কিছু দল তাদের নির্বাচনী ইশতেহার থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দিয়েছে। পাশাপাশি তারা ইসলামি শরিয়াহ অনুসারে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেবে না বলেও যুক্তরাষ্ট্র ও ভারতকে আশ্বস্ত করেছে বলে দাবি করেন তিনি। যারা ইসলামের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দেশের চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, ভয়াবহ বন্যায় বহু মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। তিনি বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে কোরআনের শাসনই কার্যকর সমাধান। তিনি আরও বলেন, প্রকৃত অর্থে স্বাধীনতাকে অর্থবহ এবং শোষণ-বঞ্চনামুক্ত রাষ্ট্র গড়ে তুলতে হলে সর্বস্তরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে।

সভা শেষে পাবনা জেলা পূর্ব শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন দলের আমির। এতে সভাপতি হিসেবে মাওলানা সোলাইমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রাশিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত