ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার শুরু, আইনি পদক্ষেপের প্রস্তুতিতে উয়েফা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। পরিকল্পনাটি বাতিল করা হলেও একের পর এক ফুটবল সংস্থা তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করছে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে ফিফার বড় টুর্নামেন্টগুলোর শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। তবে বিশ্বজুড়ে ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা ও আপত্তির মুখে গত শনিবার ফিফা আনুষ্ঠানিকভাবে সেই পরিকল্পনা বাতিল করে।

পরিকল্পনা ঘোষণার পর উয়েফাভুক্ত দেশগুলো ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয়। পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও উদ্যোগটির তীব্র নিন্দা জানায়।

পরিকল্পনা বাতিল হলেও ইনফান্তিনোর প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারেনি ফিফা। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) ২০২৭-২০৩১ মেয়াদের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে দেওয়া সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, শাসনব্যবস্থা, নেতৃত্ব, নৈতিকতা এবং যোগাযোগের সাম্প্রতিক ব্যর্থতার কারণে তিনি বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে দেওয়া সমর্থনপত্র প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। এর আগে গত শনিবার সংস্থাটি ফিফার শাসনব্যবস্থার ‘পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনার’ দাবি জানায়, যাতে বিশ্ব ফুটবলের পরিচালনা আরও স্বচ্ছ হয়।

এদিকে উয়েফা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবীদের মাধ্যমে ইনফান্তিনোর কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’-সংক্রান্ত সব নথি ও তথ্য ধ্বংস না করে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বছরের মার্চে ফিফা কংগ্রেসে পরবর্তী সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইনফান্তিনোর বর্তমান মেয়াদ আগামী বছর শেষ হবে এবং তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সাম্প্রতিক এই বাণিজ্যিক বিতর্ক এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন হারানোর কারণে তাঁর পুনর্নির্বাচনের পথ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত