ফিফার বিশ্বকাপ সেরা একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনা ও ফ্রান্সের দুইজন করে

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা পারফরমারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে ফিফা। ৪-৩-৩ ছকে সাজানো এই একাদশে জায়গা পেয়েছেন সাতটি দেশের ১১ ফুটবলার। সবচেয়ে বেশি তিনজন স্থান পেয়েছেন নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে স্পেনের মার্ক কুকুরেয়া, পেদ্রো পেরো এবং রদ্রিকে সেরা একাদশে রাখা হয়েছে। মাঝমাঠে থাকা রদ্রি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট-সেরার পুরস্কারও জিতেছেন।

ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা থেকে একাদশে জায়গা পেয়েছেন দুই ফুটবলার। অধিনায়ক লিওনেল মেসি আক্রমণভাগে এবং লিসান্দ্রো মার্তিনেজ রক্ষণভাগে নির্বাচিত হয়েছেন।

সেমিফাইনালে ওঠা ফ্রান্স থেকেও রয়েছেন তিনজন। কিলিয়ান এমবাপে ও মাইকেল ওলিসে আক্রমণাত্মক বিভাগে, আর দায়ো উপামেকানো জায়গা পেয়েছেন ডিফেন্সে।

ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম মাঝমাঠে নিজের জায়গা নিশ্চিত করেছেন ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে। মিডফিল্ডার হয়েও এক আসরে সাত গোল করে আলোচনায় ছিলেন তিনি।

স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। পুরো টুর্নামেন্টজুড়ে গোল করার ধারাবাহিকতা ধরে রেখে তিনি সেরা একাদশে জায়গা করে নেন।

গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার ওপর। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রায় বড় অবদান রাখেন।

বিশ্বকাপ ২০২৬-এর সেরা একাদশ (৪-৩-৩)

গোলরক্ষক:

  • ভোজিনহা (কেপ ভার্দে)

ডিফেন্ডার:

  • পেদ্রো পেরো (স্পেন)
  • দায়ো উপামেকানো (ফ্রান্স)
  • লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা)
  • মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার:

  • রদ্রি (স্পেন)
  • জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
  • মাইকেল ওলিসে (ফ্রান্স)

ফরোয়ার্ড:

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • আর্লিং হালান্ড (নরওয়ে)
  • কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
১

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

২

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৩

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৪

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৫

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৬

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৭

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৮

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১১

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১২

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১৪

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত