বিশ্বকাপ ফাইনালের পর দুই দলের সংঘর্ষ, তদন্তে নামল ফিফা

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল শেষে শিরোপা উদযাপনের মুহূর্তেই স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাঠে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে একজন তদন্তকারীও নিয়োগ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, তদন্তকারীর পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফাইনাল শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া ও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পারেদেস গার্সিয়াকে ঘুষি মারেন বলে ভিডিওতে দেখা যায়, এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

সতীর্থকে রক্ষা করতে স্পেনের কয়েকজন খেলোয়াড় এগিয়ে আসেন। গাভি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাতে উত্তেজনা কমেনি। বরং আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়রা আরও মুখোমুখি অবস্থানে চলে যান। পরে পারেদেসের আঘাতে গাভি মাটিতে পড়ে গেলেও দ্রুত উঠে দাঁড়ান।

একই সময়ে স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনার বাগ্‌বিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনাও দেখা যায়। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোর দিকে আঘাত করতে দেখা যায়।

পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড় এগিয়ে এসে উভয় পক্ষকে শান্ত করেন। এরপর সংঘর্ষ থেমে যায় এবং খেলোয়াড়রা মাঠ ছাড়েন।

এখন তদন্ত শেষে ফিফা কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে ফুটবলবিশ্বের।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত