দীর্ঘদিন চিকিৎসার পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন।
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বুধবার রাত ৯টায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা।