স্থানীয় নির্বাচনে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামীতে স্থানীয় নির্বাচনে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের ‘ফ্যাসিবাদের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত’ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সরকারি চাকরিজীবীদের পে-স্কেল, মালয়েশিয়ার শ্রমবাজার এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সমালোচনা করেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগামী মাস থেকেই কার্যকর করার দাবি জানান সারজিস। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতন দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেয়া হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে তা দিয়ে ১৫ দিন চলাও সম্ভব হয় না। অথচ পে-স্কেল বাস্তবায়নের নামে সরকারের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে। আগামী মাস থেকেই যেন নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হয় আমরা সেই জোর দাবি জানাচ্ছি।’

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন এনসিপির এই নেতা। তার দাবি, প্রবাসী ও তাদের স্বজনেরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। মালয়েশিয়ায় কর্মসংস্থানের ক্ষেত্রে আবারও ২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চট্টগ্রামের স্বাস্থ্যসেবা ও সড়ক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস। বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য চিকিৎসার জন্য মানুষকে ঢাকায় যেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নগরের সড়ক পরিস্থিতি নিয়ে তার অভিযোগ, বর্ষা শেষ হলে নীতিনির্ধারকেরা সমস্যার কথা ভুলে যান, আবার বর্ষা এলে তৎপরতা শুরু হয়।

সংবাদ সম্মেলনে সরকারের কর্মসংস্থানসংক্রান্ত প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলেই সংকট বাড়ে। সরকার নির্বাচনের আগে সংকট সমাধানের কথা বললেও ক্ষমতায় এসে হরিলুটের সূচনা করেছে। দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেয়া হলেও গত ১৮০ দিনে দেশের অধিকাংশ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন সরোয়ার তুষার। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরে ‘ফিল্মি কায়দায়’ গেলেও পাশের রাউজানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও খুনাখুনির ঘটনায় কার্যকর ব্যবস্থা নেননি।

গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, মতপ্রকাশে বাধা দিতে ৯৫ কোটি টাকা ব্যয়ে মনিটরিং যন্ত্রপাতি কেনা হয়েছে এবং গণমাধ্যমে ‘আওয়ামী পুনর্বাসন’ চলছে।

মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন দুর্বল করা হয়েছে বলেও অভিযোগ করেন সরোয়ার তুষার। একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দলীয়করণের অভিযোগ তোলেন তিনি। জনগণের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হলে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই জনরোষের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজন হলে এনসিপি রাজপথে হরতালের মতো কঠোর কর্মসূচিও ঘোষণা করবে বলে জানান।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা দেশে চলমান জ্বালানি সংকট, শিডিউল লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মালয়েশিয়ার শ্রমবাজারে কথিত সিন্ডিকেট এবং নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের ‘টালবাহানার’ প্রতিবাদ জানান।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত