‘গণ-অভ্যুত্থানের অঙ্গীকার থেকে সরকার সরে এসেছে’—মিয়া গোলাম পরওয়ার

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল এবং গণভোটে জনগণের যে রায় পাওয়া গিয়েছিল, সরকার তা বাস্তবায়ন না করে জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য দেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সহস্রাধিক মানুষের প্রাণহানি এবং হাজারো মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রায় ১৮ মাস পর সেই প্রত্যাশা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তার ভাষায়, দ্বিতীয় বার্ষিকীতে অনেকের মনে প্রশ্ন উঠেছে, এত রক্তদান ও আন্দোলনের অর্জন শেষ পর্যন্ত ব্যর্থ হতে যাচ্ছে কি না।

তিনি বলেন, নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে আসছে। বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমানও সংসদে একাধিকবার রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার বিষয়টি উত্থাপন করেছেন।

বিএনপির ৩১ দফা ঘোষণাপত্রের উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, নবম দফায় রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে পুনর্গঠনের অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু তার দাবি, সরকার বাস্তবে সেই প্রতিশ্রুতির বিপরীত পথে এগোচ্ছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতেও নির্বাচনের পরিবর্তে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক ও গুরুত্বপূর্ণ পদে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার নীতি ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক কয়েকটি নিয়োগের উদাহরণও তুলে ধরেন। তার দাবি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) ডেপুটি ডিরেক্টর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবিরকে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষে ডেপুটি ডিরেক্টর এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রাকিবকে এনজিওবিষয়ক ব্যুরোতে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষতা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা থাকলেও সেখানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারকে দলীয়করণের অভিযোগ থেকে সরে এসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি বলেন, সরকার যেন গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে পদক্ষেপ নেয়।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত