জনসমক্ষে কেন হাসেন না আরিয়ান খান? জানালেন বন্ধু রাঘব জুয়াল

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জনসমক্ষে খুব কমই হাসতে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরার সামনে তার গম্ভীর অভিব্যক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে। এবার সেই বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা ও তার ঘনিষ্ঠ বন্ধু রাঘব জুয়াল।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাঘব বলেন, আরিয়ান ইচ্ছা করেই ক্যামেরার সামনে কৃত্রিম হাসি বা ভান করা অভিব্যক্তি দেখান না। নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব বজায় রাখতেই তিনি এমনটা করেন।

রাঘবের ভাষায়, “আরিয়ান কখনোই অভিনয় করে কিছু দেখাতে চায় না। সে যেমন মানুষ, ঠিক তেমনভাবেই সবার সামনে থাকতে পছন্দ করে। তার সেই স্বাধীনতা থাকা উচিত। ব্যক্তিগতভাবে সে খুবই সৃজনশীল, প্রাণবন্ত এবং ভদ্র একজন মানুষ।”

তিনি আরও জানান, জনসমক্ষে গম্ভীর থাকলেও ব্যক্তিগত জীবনে আরিয়ান একেবারেই ভিন্ন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি হাসেন, আড্ডা দেন এবং আনন্দ করেন বলেও উল্লেখ করেন রাঘব।

সম্প্রতি রাঘব জুয়ালের জন্মদিনের অনুষ্ঠানে স্বল্প সময়ের জন্য প্রকাশ্যে দেখা যায় আরিয়ান খানকে। অনুষ্ঠানস্থলে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ের মধ্যে তার উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় আসে তার সংযত ব্যক্তিত্ব।

এটি অবশ্য প্রথম নয়। এর আগেও এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ানের কাজের প্রশংসা করেছিলেন রাঘব। তিনি বলেন, শাহরুখ ও গৌরী খানের সন্তান হওয়ার বাইরে আরিয়ানের নিজস্ব একটি পরিচয় রয়েছে। তার মতে, আরিয়ান একজন প্রতিভাবান নির্মাতা, যিনি বলিউডকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে সাহসী গল্প বলার চেষ্টা করেছেন।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস* অব বলিউড’**। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খানের প্রযোজনায় নির্মিত এই ব্যঙ্গধর্মী কমেডি-ড্রামায় অভিনয় করেছেন লক্ষ্য, ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বাম্বা, আনিয়া সিং, মোনা সিং, মনোজ পাহওয়া ও মনীশ চৌধুরীসহ একাধিক শিল্পী।

সাত পর্বের এই সিরিজে বলিউডে নিজের অবস্থান গড়ে তোলার স্বপ্ন দেখা এক তরুণের গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকাখ্যাতি, জনসম্মুখের ভাবমূর্তি এবং ইন্ডাস্ট্রির নানা বাস্তবতাকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে।

বিষয়:

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত