আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: এ আই জেনারেটেড
ছবি: এ আই জেনারেটেড

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করতে নতুন ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নাগরিক সেবা সম্প্রসারণের এই উদ্যোগ আগামী আগস্টের মাঝামাঝি সময়ে চালু হতে পারে বলে জানিয়েছে সরকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে পাঁচ হাজার প্রবাসীর হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। পরে ধাপে ধাপে এ বছরের মধ্যেই দুই লাখ প্রবাসীর কাছে কার্ডটি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীদের জন্য যে রেমিট্যান্স প্রণোদনা দেওয়া হচ্ছে, অর্থাৎ বর্তমানে যে আড়াই শতাংশ দেওয়া হচ্ছে, সেটি এই কার্ডধারীদের জন্য ৩ শতাংশ করার একটি সিদ্ধান্ত রয়েছে। প্রাথমিকভাবে আমরা এ বছরের মধ্যে দুই লাখ মানুষের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছি। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে আমরা পাঁচ হাজার মানুষকে কয়েকটি দেশে এই কার্ড দেব। আমাদের লক্ষ্য হচ্ছে, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এটি চালু করা।’

প্রবাসী কার্ডে ডুয়েল কারেন্সি সুবিধা থাকবে। পাশাপাশি দেশে ও বিদেশে কার্ডটি ব্যবহার করা যাবে এবং অনলাইন শপিংয়ের সুবিধাও মিলবে।

এ ছাড়া কার্ডধারীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। বিমান টিকিট ও হোটেল ভাড়ায় মূল্যছাড় দেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থাও থাকবে। দেশে গড়ে ওঠা বিভিন্ন প্রবাসী সিটি ও আবাসন প্রকল্পে কার্ডধারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখার পরিকল্পনাও রয়েছে।

কার্ডটির সঙ্গে বিএমইটি-সংশ্লিষ্ট বীমা ও পুনর্বাসন সুবিধা যুক্ত থাকবে। এর আওতায় আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়াপ্রবাসী পাভেল সারওয়ার। তিনি বলেন, ‘প্রবাসী কার্ডে যে সব সুযোগ-সুবিধা থাকবে, সেগুলো যদি প্রবাসীরা পেতে শুরু করেন, তাহলে আমি বিশ্বাস করি, দেশে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে। আমি আশা করব, এর আগে বিগত সরকারগুলোর সময়ে বিএমইটি কার্ড নিয়ে যেমন অনেক হয়রানির শিকার হতে হয়েছে এবং নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হয়েছে, প্রবাসী কার্ডের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা থাকবে না।’

সরকারি সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে এই কার্ড বিতরণ করা হবে।

১

সংসদের সাউন্ড সিস্টেমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান

২

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা, অনুতপ্ত নন অভিযুক্ত আমিনী

৩

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

৪

বরিশালে নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর, শেষ মুহূর্তে খেলা পণ্ড

৫

প্রথম বিয়ের তথ্য গোপন, জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে নৌকায় নিয়ে হত্যার অভিযোগ

৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, এখনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ

৭

দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

৯

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

১০

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

১১

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

১২

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

১৩

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

১৪

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

১৫

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত