ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

ওমান উপকূলে ইরানের একটি কার্গো বার্জে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ হামলা চালায় মার্কিন সেনারা।

ইরানের সিরিক কাউন্টির গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

বিশালাকৃতির বার্জটির মালিক সিরিকের স্থানীয়রা। এটি ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। খাসাব থেকে ৫ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় হামলার শিকার হয় বার্জটি।

এটিতে পাঁচজন ক্রু ছিলেন। হামলার পর পাশের একটি জাহাজ তাদের উদ্ধার করে ওমানে নিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপর তিন ভারতীয় নিখোঁজ ছিলেন। আজ জানা গেছে তারা তিনজনই প্রাণ হারিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বনান্দ সোনোওয়াল নিশ্চিত করেছেন নিখোঁজ তিন নাবিকের সবাই নিহত হয়েছেন।

সেত্তেবেল্লো নামে এ তেলের ট্যাংকার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়।

পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জনই ভারতীয়। ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় এটি। এরপর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

ওমানের রাজধানী মাসকাটস্থ ভারতীয় দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

তবে পরবর্তীতে জানা যায় নিখোঁজ ওই তিন নাবিক নিহত হয়েছেন।

 

সূত্র: মেহের নিউজ

বিষয়:

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত