ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, সেরা অভিনেতা মাম্মুটি ও কার্তিক আরিয়ান

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়া চলচ্চিত্রগুলো এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।

এবারের আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘আর্টিকেল ৩৭০’। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম।

সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন মালয়ালম সুপারস্টার মাম্মুটি এবং বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ব্রহ্মযুগম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্মানিত হয়েছেন মাম্মুটি, আর ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য এই স্বীকৃতি পেয়েছেন কার্তিক আরিয়ান।

সেরা পরিচালকের পুরস্কার গেছে তামিল চলচ্চিত্র ‘অমরান’–এর নির্মাতা রাজকুমার পেরিয়াসামির হাতে। পার্শ্ব অভিনেত্রী বিভাগে যৌথভাবে সম্মাননা পেয়েছেন ‘মহারাজা’ ছবির সাচানা নামিদাস এবং ‘মিথ্যা’–এর রূপশ্রী ভারকাডি। অন্যদিকে ‘ভক্ষক’–এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন সঞ্জয় মিশ্র।

জনপ্রিয় বিনোদনধর্মী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে তেলুগু সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘ক্যাপ্টেন মিলার’। আর সেরা শিশুতোষ চলচ্চিত্রের পুরস্কার গেছে ‘৩৫ – চিন্না কথা কাদু’–র ঝুলিতে।

প্রযুক্তিগত বিভাগেও কয়েকটি চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। ‘ব্রহ্মযুগম’–এর জন্য শেহনাদ জলাল সেরা চিত্রগ্রাহক এবং ‘অমরান’–এর জন্য আর. কালাইভান্নান সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন।

চিত্রনাট্য বিভাগে ‘পুষ্পা: দ্য রুল – পার্ট ২’–এর জন্য সুকুমার সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন। ‘স্বর্গগন্ধর্ব সুধীর ফাডকে’–এর জন্য যোগেশ দেশপান্ডে পেয়েছেন সেরা অভিযোজিত চিত্রনাট্যের স্বীকৃতি। আর ‘লাকি ভাস্কর’–এর সংলাপ লেখার জন্য পুরস্কৃত হয়েছেন ভেঙ্কি আটলুরি।

সংগীত বিভাগে ‘আর্টিকেল ৩৭০’–এর জন্য শাশ্বত সচদেব সেরা সংগীত পরিচালক, ‘অমরান’–এর জন্য জি. ভি. প্রকাশ কুমার সেরা আবহসংগীত পরিচালক এবং ‘ময়দান’–এর জন্য মনোজ মুনতাশির সেরা গীতিকারের পুরস্কার অর্জন করেছেন।

এ ছাড়া বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পেয়েছে। বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেতা ধানুশ। পাশাপাশি সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কার পেয়েছেন সুরেন জি।

বিষয়:

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত