রোমান্টিক নায়ক থেকে গায়ক—নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন অপূর্ব

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনয়ের বাইরে এবার সংগীতশিল্পী হিসেবে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে তার প্রথম মিউজিক্যাল আয়োজন ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।

অনুষ্ঠানটির ঘোষণা প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।”

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে রাত ৮টায়। কনসার্টে গান পরিবেশন করবেন অপূর্ব। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত।

অনুষ্ঠানের প্রচারণায় এটিকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিনয়ের জন্য পরিচিত এই তারকাকে এবার গায়ক হিসেবে মঞ্চে দেখতে আগ্রহ প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা।

অপূর্বের সংগীতের সঙ্গে সম্পর্ক নতুন নয়। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল তার এবং তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন। সেই সময় নিয়মিত গানের চর্চাও করতেন এবং সংগীতকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল। তবে পরবর্তীতে অভিনয়েই প্রতিষ্ঠা পান তিনি। গত দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত