ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের উত্থানের ইঙ্গিত মিলেছে। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ১৮ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। এর মাধ্যমে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের সিনিয়র দলের হয়ে অভিষেকের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফারহানকে মাঠে নামান ফুলহামের নতুন প্রধান কোচ আলভারো আরবেলোয়া। মটস্পার্ক পার্কে অনুষ্ঠিত ম্যাচের ৪৬তম মিনিটে কেভিনের বদলি হিসেবে খেলতে নেমে পুরো দ্বিতীয়ার্ধে নিজের সামর্থ্যের পরিচয় দেন এই তরুণ।

অভিষেকের কিছুক্ষণ পরই দূরপাল্লা থেকে নেওয়া তার দারুণ বাঁকানো শট গোলের সম্ভাবনা তৈরি করেছিল। তবে নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ চমৎকার সেভ করে সেটি ঠেকিয়ে দেন। ম্যাচে ফুলহাম ২-০ গোলে হারলেও ফারহানের পারফরম্যান্স ছিল ইতিবাচক আলোচনার অন্যতম বিষয়।

নতুন মৌসুম শুরুর আগে ফুলহামের সামনে রয়েছে আরও চারটি প্রস্তুতি ম্যাচ। ফলে মূল দলে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলার।

ফারহানের বিকাশের পথটিও ছিল ধারাবাহিক। মাত্র ১২ বছর বয়সে চেলসির একাডেমি ছেড়ে ফুলহামে যোগ দেওয়ার পর বয়সভিত্তিক প্রতিটি ধাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করার পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেও গোল করে নজর কাড়েন। ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নভেম্বরে তিনি প্রিমিয়ার লিগ টু-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ফারহানের এই অগ্রযাত্রা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যেও নতুন আশার জন্ম দিয়েছে। লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তাকে দেখা হচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে জাতীয় দলে পাওয়ার বিষয়ে আশাবাদী। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ফারহান। তার বাংলাদেশি পাসপোর্টের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক কার্যক্রমও শিগগির সম্পন্ন হওয়ার কথা।

সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ হলে ভবিষ্যতে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলেও দেখা যেতে পারে এই তরুণ উইঙ্গারকে, যাকে ঘিরে ইতোমধ্যেই দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা বাড়তে শুরু করেছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত