গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে সহযোগিতা আরও জোরদারে নতুন অংশীদারত্ব গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে খনিজ অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং পরিশোধন খাতে বিনিয়োগ ও যৌথ প্রকল্পে দুই দেশ সহযোগিতা বাড়াবে।

শুক্রবার আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এর এক দিন আগে দক্ষিণ কোরিয়া চিলির সঙ্গেও একই ধরনের একটি অংশীদারত্ব চুক্তির ঘোষণা দেয়।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এই অংশীদারত্বের লক্ষ্য গুরুত্বপূর্ণ খনিজ খাতে বিনিয়োগ বাড়ানো এবং যৌথ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদার করা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে বৈঠকে এই সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হয়। আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, ২২ বছরের মধ্যে এটি কোনো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের প্রথম আর্জেন্টিনা সফর।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কৌশলগত প্রকল্পে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্বের পঞ্চম বৃহত্তম লিথিয়াম উৎপাদক আর্জেন্টিনা বৈশ্বিক জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত হওয়ায় লিথিয়ামের বৈশ্বিক চাহিদা দ্রুত বাড়ছে।

এদিকে শুক্রবার উত্তর-পশ্চিম আর্জেন্টিনার সালতা প্রদেশে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পোসকোর লিথিয়াম উত্তোলন প্রকল্প সম্প্রসারণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫৪ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগে বাস্তবায়িত এই প্রকল্প থেকে বছরে ২৩ হাজার টন লিথিয়াম কার্বোনেট উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে বছরে ৩০ কোটি ডলারের বেশি রপ্তানি আয়ের সম্ভাবনা রয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চিলির রাজধানী সান্তিয়াগো সফরে দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেও গুরুত্বপূর্ণ খনিজ খাতে দুই দেশের মধ্যে একই ধরনের সহযোগিতার ঘোষণা দেওয়া হয়।

বিশ্বের শীর্ষ তামা উৎপাদক এবং দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদক দেশ চিলি দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ খনিজ কূটনীতির অন্যতম অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত