রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা কমিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রুট রেশনালাইজেশন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে একই রুটে একাধিক কোম্পানির বাস চলাচল কমবে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং অস্বাস্থ্যকর প্রতিযোগিতাও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে সচল ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে সার্কুলার ও কমিউটার সার্ভিসসহ প্রায় ৬০টি রুটে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ইতোমধ্যে ডিটিসিএ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ৩২টি রুট নিয়ে প্রাথমিক ঐকমত্য হয়েছে।

নতুন ব্যবস্থায় প্রতিটি রুটে একটি মাত্র অপারেটর বা কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি রুটে বাসের সংখ্যা নির্ধারণ করা হবে। একই সঙ্গে ফিটনেস সনদ ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র যাচাই ছাড়া কোনো বাসকে পরিচালনার অনুমতি দেওয়া হবে না।

এ পরিকল্পনার আওতায় কাগজে-কলমে থাকা কিন্তু বাস্তবে অচল রুটগুলোও বাতিল করা হবে। বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত ৪১৮টি রুট থাকলেও এর অধিকাংশই কার্যকর নয়। বাস্তবে চলাচল করছে মাত্র ৯৮টি রুট। এর মধ্যে বৈধ পারমিট রয়েছে ৮০টির, আর অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ১৬টি রুট। তবে হাতিরঝিলের দুটি সার্কুলার রুট এ হিসাবের বাইরে রাখা হয়েছে।

অবৈধ ও অনুপযোগী পরিবহন সরিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস পর্যায়ক্রমে সড়ক থেকে অপসারণ করা হবে, যাতে গণপরিবহন আরও নিরাপদ ও মানসম্মত হয়।

যানজট কমাতে বাস টার্মিনাল ব্যবস্থাতেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রধান সড়কে বাস পার্কিং নিরুৎসাহিত করতে রুটের শুরু ও শেষ প্রান্ত শহরের কেন্দ্রের বাইরে নির্ধারণের পাশাপাশি নতুন টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ডিটিসিএর জরিপ অনুযায়ী, রাজধানীতে প্রতিদিন প্রায় ৩৭ লাখ মানুষ বাসে যাতায়াত করেন। তবে বর্তমানে অধিকাংশ রুটের দৈর্ঘ্য ৩০ কিলোমিটারের বেশি হওয়ায় পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে এবং সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়ে।

নতুন পরিকল্পনায় উত্তরা, গাজীপুর, সাভার, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাট করিডরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকায় প্রতিদিন সবচেয়ে বেশি যাত্রী চলাচল করায় সেবার মান বাড়াতে প্রয়োজনীয় সংখ্যক বাস ও কার্যকর রুট ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে।

এ বিষয়ে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রুট রেশনালাইজেশনের কোনো বিকল্প নেই। তবে এ উদ্যোগ সফল করতে রাজনৈতিক সদিচ্ছা, সুপরিকল্পিত বাস্তবায়ন, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে অপারেটর নির্বাচন এবং নির্ধারিত সময়সূচি ও গতিসীমা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত