সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

আলহেরা ২৪
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা আইন অনুযায়ী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর একজন সাবেক রাষ্ট্রপতির যেসব অধিকার ও সুবিধা প্রাপ্য, তার সবই তিনি পাবেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিনের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) মাধ্যমে ছয় মাসের নিরাপত্তা ব্যবস্থার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সংকটকালীন সময়ে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং তা বিধি-বিধান অনুসারেই করেছেন। সে সময় সরকার রাষ্ট্রপতির সহযোগিতাও পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দায়িত্বে থাকাকালে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী বিশেষ সাংবিধানিক সুরক্ষা বা প্রিভিলেজ ভোগ করেন। এ কারণে দায়িত্ব পালনকালীন বিষয় নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ নেই।

তবে দায়িত্বকাল বহির্ভূত কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে নাগরিকরা মতামত প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ সামনে আসেনি, যা সরকারের বিবেচনায় নেওয়ার মতো।

এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ উত্থাপন করা রাজনৈতিক দলগুলোর অধিকার রয়েছে। তবে সরকারের দৃষ্টিতে সেসব অভিযোগে এমন কোনো বিষয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

১

তাহসিফ সাউরি হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তরুণী গ্রেফতার

২

শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

৩

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

৪

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

৫

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

৬

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

৭

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৮

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৯

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

১০

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

১১

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

১২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৩

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১৫

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত