নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক বড় সরদার বাড়িতে কোক স্টুডিও বাংলা সিজন ফোরের ‘পাতার বাঁশরি’ গানের দৃশ্যধারণের সময় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোনারগাঁ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি ঘটনাটির স্বাধীন তদন্ত দাবি করেছে। একই সঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগও তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি। কমিটির অভিযোগ, চার দিনের শুটিং এবং কোকা-কোলার বিজ্ঞাপন নির্মাণে উচ্চক্ষমতার জেনারেটর, ভারী ক্যামেরা, আলো ও শব্দের সরঞ্জাম ব্যবহার করা হয়। এতে ভবনের দেয়াল, অলংকরণ ও নকশার কিছু অংশ এবং দ্বিতীয় উঠানের কাছের একটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস। সেখানে শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিও বক্তব্য দেন। দীর্ঘদিন জরাজীর্ণ থাকা বড় সরদার বাড়ির পুনরুদ্ধারকাজ ২০১২ সালে শুরু হয়ে ২০১৭ সালে শেষ হয়। ২০১৮ সালে ভবনটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। শুটিংয়ের আগে হেরিটেজ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়েছিল কি না এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা প্রকাশের দাবি জানিয়েছে কমিটি। শুটিংয়ের অনুমতিপত্র, আর্থিক লেনদেন এবং শুটিংয়ের আগে ও পরে ভবনের অবস্থার নথিও প্রকাশ করতে বলা হয়েছে। ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া তিন কোটি টাকার বেশি ব্যয়, উন্মুক্ত দরপত্র ছাড়া প্রায় ৫০ লাখ টাকার অনুষ্ঠান আয়োজন এবং ভুয়া বিল ও চেক ব্যবহারের অভিযোগও তুলেছে কমিটি। স্বাধীন তদন্ত, বিশেষ নিরীক্ষা, সংরক্ষণ বিশেষজ্ঞদের মাধ্যমে ভবনটির জরুরি কারিগরি পরীক্ষা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিনয় থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। সম্প্রতি তার একটি সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে অভিনয় ছাড়ার আলোচনা তৈরি হলেও সেটিকে ভুল ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন তিনি। হাসান মাসুদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পছন্দের ও মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় তিনি নিয়মিত অভিনয়ে ছিলেন না। প্রায় দুই বছর কোনো অভিনয়ের কাজ না করলেও এর মধ্যে মাঝেমধ্যে বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পছন্দের বা মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় নিয়মিত অভিনয়ে...
দুই বাংলার জনপ্রিয় দুই সিঙ্গার-সংরাইটার নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার এবার লন্ডনের দর্শকদের সামনে একসঙ্গে গান শোনাবেন। আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই কনসার্টের। ‘মেগা কনসার্ট ২০২৬’ নামের এই আয়োজনের গেট স্থানীয় সময় বিকেল ৩টায় খুলে দেওয়া হবে। ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ পাউন্ড। কনসার্টটির আয়োজন করছে আইঅন টিভি। শিল্পী ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশের আজব কারখানা। লন্ডনে প্রথমব...
ঢালিউডের অভিনেতা আশরাফুল হক ডনকে সালমান শাহ হত্যা মামলায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। সিআইডিতে সালমান শাহ হত্যা মামলা চলমান রয়েছে এবং সংস্থাটি এর তদন্ত করছে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। ত...
হলিউডের বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৯২৭ মিলিয়ন ডলার আয় করে চলচ্চিত্রটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক—দুই বাজার মিলিয়ে এটিই ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং উইকেন্ড। টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম তিন দিনে আয় করেছে ৩৫৫ মিলিয়ন ডলার। দেশটির বক্স অফিস ইতিহাসে উদ্বোধনী আয়ে ছবিটির সামনে রয়েছে কেবল ২০১৯ সালের...
ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবি বিকৃতভাবে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্রুণাল লেখেন, যারা কিবোর্ডের আড়ালে থেকে মনে করছেন তাদের কোনো জবাবদিহি করতে হবে না, তাদের উদ্দেশেই এই বার্তা। পরে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের লিংক শেয়ার করে তিনি অনুরোধ জানান, কেউ যদি নারীদের হয়রানি কর...