সোনম ওয়াংচুক প্রসঙ্গে মুখ খুললেন আমির খান, র‍্যাঞ্চো বিতর্কে দিলেন ব্যাখ্যা

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষা সংস্কারক ও অধিকারকর্মী সোনম ওয়াংচুকের অনশনকে ঘিরে চলমান আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা আমির খান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বহুল আলোচিত চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ তাঁর অভিনীত র‍্যাঞ্চো চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত—এমন ধারণা সঠিক নয়।

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক আলোচনায় আমির বলেন, থ্রি ইডিয়টস নির্মাণের সময় তিনি কিংবা ছবির লেখকেরা সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তাই র‍্যাঞ্চো চরিত্রটি তাঁর জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। তবে তিনি সোনমের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর চলমান অনশন এবং শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আমিরের ভাষ্য, ‘এটি আসলে একটি ভুল ধারণা। থ্রি ইডিয়টস বানানোর সময় আমরা সোনম সাহেবকে চিনতাম না। তিনি কোনো চরিত্রের অনুপ্রেরণা ছিলেন কি না, সেটি তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু বিষয়টির তথ্যগত দিক পরিষ্কার করতে চেয়েছি।’

তিনি আরও বলেন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন এবং তিনি আশা করেন পরিস্থিতির ইতিবাচক সমাধান হবে। পাশাপাশি সোনম যেন দ্রুত অনশন প্রত্যাহার করেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

তবে আমির খানের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, থ্রি ইডিয়টস মুক্তির পর দীর্ঘদিন ধরে র‍্যাঞ্চো বা ফুনসুখ ওয়াংডু চরিত্রের সঙ্গে সোনম ওয়াংচুকের মিল নিয়ে আলোচনা চললেও এতদিন এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে এখন দেওয়া এই বক্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র বিশ্লেষক অরিত্র তাঁর এক সাম্প্রতিক ভিডিওতে আমির খানের সমালোচনা করেন। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে প্রচলিত ধারণা নিয়ে কোনো আপত্তি না জানিয়ে এখন অবস্থান পরিবর্তনের মাধ্যমে অভিনেতা বিতর্ক আরও বাড়িয়ে তুলেছেন। ভিডিওতে তিনি আমির খানকে ‘স্পাইনলেস অ্যাক্টর’ বলেও মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

এর আগে থ্রি ইডিয়টস-এ চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যও সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, অনেকের বিশ্বাস ছবির ফুনসুখ ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। একই সঙ্গে তিনি সোনমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। তাঁর এই আন্দোলনের প্রতি ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা সমর্থন জানিয়েছেন।

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত