রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, নতুন রাজনৈতিক জল্পনা

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। কয়েক মাস ধরে এ নিয়ে আলোচনা চললেও বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে গত জুনে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী পদত্যাগ কার্যকর করতে সংসদ সদস্যকে নিজে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে। সে সময় বিদেশে অবস্থান করায় কোয়েলের পক্ষে তা সম্ভব হয়নি।

কোয়েল মল্লিকের পদত্যাগের আগে তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও দায়িত্ব ছেড়েছেন। সর্বশেষ এই পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে।

এদিকে পদত্যাগের পর বিজেপির জ্যেষ্ঠ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠকের খবর প্রকাশ্যে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর জেরে অনেকেই ধারণা করছেন, তিনি শিগগিরই বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোয়েল কিংবা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করলে রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নামও অন্তর্ভুক্ত ছিল। পরে এপ্রিলে তিনি দিল্লিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।

শপথ নেওয়ার পর কোয়েল মল্লিক বলেছিলেন, সংসদ সদস্য হওয়ার সিদ্ধান্ত তিনি তাৎক্ষণিকভাবে নেননি। বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশ ও মানুষের সেবার সুযোগকে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেন।

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, লক্ষ্য বাণিজ্য সহজীকরণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ীর বাংলাদেশ সফর

বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম

বড় ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপি বাড়ছে দ্রুত, দুর্বল হচ্ছে খুচরা ঋণের মান

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক, ব্যাগে মিলল পান-সুপারির কৌটা

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া

১০

রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর

১২

আগস্টেই চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, রেমিট্যান্সে মিলবে ৩ শতাংশ প্রণোদনার পরিকল্পনা

১৩

ভাইয়ের গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী: ‘নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে’

১৪

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৫

‘আগে যারা ঘুষ খেত, তারাই এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে’, রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখছেন না মির্জা ফখরুল

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত