ডেঙ্গুর সম্ভাব্য ঊর্ধ্বমুখী পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের শয্যা, স্যালাইন ও পরীক্ষার কিট প্রস্তুত রাখার পাশাপাশি তিন মাসব্যাপী জনসচেতনতামূলক অভিযান শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত এক সেমিনারে তিনি এ আশঙ্কার কথা জানান। ডা. এম এ মুহিত বলেন, ‘মঙ্গলবার থেকে দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা আশঙ্কা করছি, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।’ সম্ভাব্য চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা চালু করা হয়েছে। বর্তমান রোগীর হারের ভিত্তিতে পর্যাপ্ত পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। রোগীর সংখ্যা আরও বাড়লে অন্যান্য শয্যা পুনর্বিন্যাস করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে। ডেঙ্গু ব্যবস্থাপনায় চিকিৎসকদের সক্ষমতা বাড়াতেও কার্যক্রম চলছে। প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে। সরকারের ডেঙ্গু মোকাবিলার মূল লক্ষ্য আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার—দুটিই কমানো বলে উল্লেখ করেন ডা. এম এ মুহিত। বেসরকারি হাসপাতালগুলোকেও সম্ভাব্য রোগীর চাপ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এসব হাসপাতালকে ভূমিকা রাখতে হবে এবং রোগীদের জন্য নির্ধারিত শয্যা রাখতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপের সুযোগে চিকিৎসা ব্যয় অযৌক্তিকভাবে বাড়ানো যাবে না বলে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি সতর্কবার্তা দেন তিনি। রোগী ব্যবস্থাপনার পাশাপাশি মশার প্রজনন নিয়ন্ত্রণ ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে তিন মাসব্যাপী সচেতনতামূলক অভিযান চালানো হবে, যেখানে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ডা. এম এ মুহিত বলেন, ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, সিটি করপোরেশন, স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা ধ্বংসে কাজ করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি, কেনাকাটা এবং কথিত সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগগুলো যাচাই করতে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন...
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট শিগগিরই অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর ভাষ্য, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটা স্বাভাবিক হয়েছে এবং শিল্পকারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিতে সরকার পদক্ষেপ নিচ্ছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন তিনি। রিজভী বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানার জন্য...
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর ধরা হবে। তবে বর্ধিত অর্থ একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিস্তারিত পদ্ধতি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা...
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহের কথা জানিয়েছে চীন। এর অংশ হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পারস্পরিক সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় শি জিনপিংয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের অগ্রগতি নিয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন...
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এই জোটে যুক্ত হওয়ার বিষয়টিকে ঢাকা ঝুঁকিপূর্ণ হিসেবেও দেখছে না বলে জানান তিনি। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা রয়েছে। এতে যুক্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।&rdqu...