বেনজির আহমেদ ও হাদী হত্যা মামলার আসামিদের দ্রুত প্রত্যর্পণের আশা সরকারের

| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার তিন সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদকে প্রত্যর্পণের জন্য সংযুক্ত আরব আমিরাতের কাছে এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রয়োজনীয় সব নথি ও আইনি কাগজপত্র পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশই এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।

তিনি আরও জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বেনজির আহমেদকে গ্রেফতার করে।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য ৩০ দিনের সময় থাকলেও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব নথি জমা দেয়।

হাদী হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের জন্যও ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই তিনজন বর্তমানে ভারতে বিচারাধীন রয়েছেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তাদের বাংলাদেশে হস্তান্তরের সুযোগ রয়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত