ঘূর্ণিঝড় ডলফিন চীনে, বন্যা-ভূমিধসের শঙ্কায় সতর্কতা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে সাংহাইসহ বিভিন্ন এলাকায় ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের কারণে পরিবহনব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে প্রথম স্থলভাগে আঘাত হানে ডলফিন। তখন এর সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝো শহরে দ্বিতীয়বার স্থলভাগে আঘাত করে ঘূর্ণিঝড়টি।

ঝড়ের প্রভাবে সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু, ঝেজিয়াং এবং সাংহাইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এর আগে ডলফিনের জন্য সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল চীন। সোমবার সকালে এর মাত্রা কমিয়ে ঘূর্ণিঝড়টিকে ‘ক্রান্তীয় ঝড়’ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি চীনের অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝেজিয়াংয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়েনঝোতে প্রায় ৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১ হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাইঝৌ শহরেও প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে বাড়ি থেকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

উপকূলীয় ফুজিয়ান প্রদেশে কয়েক ডজন যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সমুদ্র উপকূলে চলমান ১০০টির বেশি নির্মাণ প্রকল্পের কাজও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সাংহাইয়ে ঝড়ের প্রভাব পর্যটন এলাকাতেও পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং দ্য বান্ড এলাকার কয়েকটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের ভিডিওতে সাংহাইয়ের সাবেক ফরাসি কনসেশন এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নিচতলা পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে।

ঝেজিয়াংয়ের ওয়েনলিংয়ে সমুদ্রে ভেসে যাওয়ার পর নয় বছর বয়সী এক ছেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর দেয়নি চীনা কর্তৃপক্ষ। পূর্বাভাস অনুযায়ী, ঝেজিয়াংয়ের কিছু এলাকায় আগামী কয়েক দিনে ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

হাংঝৌয়ে প্রবল বাতাস ও বন্যার কারণে আশ্রয়ের সন্ধানে থাকা গাড়িচালকদের জন্য সব সরকারি পার্কিং এলাকায় পার্কিং ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থলভাগে আঘাত হানার আগে ডলফিন প্রায় ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। এর স্থায়িত্ব সাধারণ ঘূর্ণিঝড়ের তুলনায় তিন গুণেরও বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঝড়কে কেন্দ্র করে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। এ অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের একজন ৬০ বছর বয়সী ব্যক্তি, যিনি এআই ব্যবহার করে সাংহাইয়ে ঝড়ের সময় একজন ভবন থেকে পড়ে যাওয়ার ভুয়া ভিডিও তৈরি করেছিলেন। অন্যজন ৩২ বছর বয়সী; তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের পোস্ট করা ঘূর্ণিঝড়ের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে ছড়িয়েছিলেন।

চীনে পৌঁছানোর আগে ডলফিন ফিলিপাইন, উত্তর তাইওয়ানের কিছু এলাকা ও জাপানের ওকিনাওয়ায় প্রভাব ফেলেছে। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, ডলফিনসহ কয়েকটি ঝড়ের প্রভাবে সৃষ্ট মৌসুমি ভারী বৃষ্টিতে দেশটিতে আটজনের মৃত্যু হয়েছে। ৭ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

জাপানের ওকিনাওয়ায় পাঁচজন প্রবীণ ব্যক্তি আহত হয়েছেন। প্রিফেকচারাল সরকারের তথ্য অনুযায়ী, তাদের কারও আঘাত প্রাণঘাতী নয়। আহতদের মধ্যে তিনজন প্রবল বাতাসে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।

১

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

২

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৩

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৪

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৫

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৬

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৭

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৮

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১১

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১২

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১৪

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত