বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্র ভিসা আবেদন প্রক্রিয়ায় নির্বাচিত কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতির আওতায় বাংলাদেশসহ ৫০টি দেশের আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার শর্ত আরোপ করা হতে পারে। অনলাইনে প্রকাশিত মার্কিন সরকারি বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসা প্রদানের শর্ত হিসেবে সংশ্লিষ্ট আবেদনকারীকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে নির্দেশ দিতে পারবেন। তবে কোন আবেদনকারীর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাই নেবেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্পের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এবং অর্থ দপ্তর যৌথভাবে কর্মসূচিটির কার্যকারিতা মূল্যায়ন করেছে। তাদের মূল্যায়নে দেখা গেছে, বন্ডধারী ভিসা গ্রহীতাদের ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখে। আগের পাইলট প্রকল্পে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ডের শর্ত আরোপ করতে পারতেন। নতুন নীতিতে ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর আগামী ৩ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, নির্ধারিত সময় পার হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমানোর লক্ষ্যেই এ নীতি গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন অধিকারকর্মীদের মতে, এ ধরনের শর্ত বৈধ ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করতে পারে। নতুন ভিসা বন্ড নীতির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ। তালিকায় রয়েছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগা এন্ড বারবুডা, বাংলাদেশ, বেনিন, ভুটান, বোটসওয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, কম্বোডিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, গ্রেনাডা, গিনি, গিনি বিসাউ, কিরগিজস্তান, লেসোথো, মালাউয়ি, মৌরিতানিয়া, মৌরিশিয়াস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউ গিনি, সাও তোমে এন্ড প্রিন্সিপে, সেনেগাল, সেইশেলস, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তিউনিশিয়া, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

$post['title']

জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

$post['title']

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

$post['title']

নিট বিতর্কে কেন উত্তাল ভারত? ককরোচ জনতা পার্টির আন্দোলনের পেছনের কারণ

$post['title']

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

$post['title']

নেতানিয়াহুকে ঘিরে ট্রাম্প–মামদানি দ্বন্দ্ব, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত