অস্ট্রেলিয়ায় জনসমাগমে গুলি ছুড়ে গাড়িতে আগুন, তরুণীসহ আহত ৪

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের লোগানহোমে একটি বক্সিং প্রতিযোগিতার বাইরে গুলিবর্ষণের ঘটনায় ১৯ বছর বয়সি এক তরুণীসহ চারজন আহত হয়েছেন। মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ তরুণীটির অস্ত্রোপচার করা হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার রাত ৮টা ১৮ মিনিটের দিকে ব্রিসবেনের দক্ষিণে লোগানহোম এলাকায় ফিটজিস নামের একটি প্রতিষ্ঠানের বাইরে এ হামলা ঘটে। সেখানে বক্সিং প্রতিযোগিতা দেখতে আসা দর্শকেরা যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে জড়ো হয়েছিলেন। এ সময় একটি মিতসুবিশি গাড়ি এসে থামে। পরে গাড়িটির সামনের জানালা দিয়ে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে জানিয়েছে পুলিশ।

কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা পরিদর্শক ইয়ান গ্যালপিনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের মুখে বালাক্লাভা ও হাতে গ্লাভস ছিল বলে ধারণা করা হচ্ছে। গুলিতে আহত চারজনের মধ্যে তরুণীটি জিমবুম্বার বাসিন্দা।

আহত অন্য তিনজনের মধ্যে ব্রাউনস প্লেইন্সের ৩৮ বছর বয়সি এক ব্যক্তির পেটে ও হাতে গুলি লেগেছে। স্যালিসবারির ৩৭ বছর বয়সি আরেক ব্যক্তি এবং কর্নুবিয়ার ২৭ বছর বয়সি এক ব্যক্তিও পেটে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, তরুণীটির অবস্থা আশঙ্কাজনক হলেও বাকি তিনজনের অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল।

গুলিবর্ষণের পর হামলায় ব্যবহৃত মিতসুবিশি গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়াটারফোর্ড ওয়েস্টের ম্যালোনি রোডে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এলাকাটিকে অপরাধস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। পরে অন্য একটি গাড়িতে করে মিতসুবিশির আরোহীরা ঘটনাস্থল ছেড়ে যান।

গোয়েন্দা পরিদর্শক ইয়ান গ্যালপিন বলেন, গাড়িটির আরোহীদের কেউ গুলির ঘটনায় আহত হয়ে থাকতে পারেন, আবার আগুনে পুড়েও আহত হতে পারেন। তবে এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।

ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে জানিয়েছেন লোগানের মেয়র জন রেভেন। রোববার সকালে টুডে শোকে তিনি বলেন, এমন ঘটনা লোগানে আগে দেখা যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, বক্সিং প্রতিযোগিতাটি ছিল পরিবারবান্ধব আয়োজন, যেখানে অনেক শিশুও উপস্থিত ছিল। এ ঘটনার মানসিক প্রভাব শিশুদের ওপর দীর্ঘদিন থাকতে পারে।

কুইন্সল্যান্ড পুলিশের উপপ্রধান ক্রিস স্ট্রিম ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। মেয়র রেভেন জানান, তরুণদের সহিংসতা থেকে দূরে রাখতে আয়োজকেরা বক্সিংকে ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহার করছিলেন।

‘লোগান সিটি টাইটেলস’ নামের আয়োজক সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় তারা মর্মাহত। স্থানীয় প্রতিভা, কঠোর পরিশ্রম ও ক্রীড়ানৈপুণ্য তুলে ধরতে পারিবারিক পরিবেশে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল। সংগঠনটির মতে, বক্সিং কিংবা বৃহত্তর সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

রোববার অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) প্রতিবেদনে জানানো হয়, ঘটনার তদন্ত চলছে এবং হামলায় জড়িত ব্যক্তিরা এখনো পলাতক। তবে এ মুহূর্তে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিকভাবে নতুন কোনো হুমকি রয়েছে বলে মনে করছে না পুলিশ। হামলার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

১

শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

২

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

৩

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

৪

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

৫

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে তাহসিফকে হ/ত্যা করা হয়ে থাকতে পারে: রাষ্ট্রপক্ষ

৬

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

৭

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

৮

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৯

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

১০

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

১১

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১২

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

১৫

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত