স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

আল হেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি খাতের সংকটের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। একই সঙ্গে এসব ইস্যুতে প্রতিবাদ জানাতে আগামী ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর ভাষ্য, সন্ত্রাস ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অথচ সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ৬০টি যানবাহন ডাকাতির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘মানুষ বাজারে গিয়ে এক বা দুই ধরনের বেশি সবজি কিনতে পারছে না। মধ্যবিত্ত পরিবার আগে মাসে যত ডিম খেত, এখন তা অর্ধেকও পারছে না।’

জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এলপিজি গ্যাসের দাম নির্বাচনের পর ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা।’

সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চলছে এবং বিভিন্ন স্থানে তাঁদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যার ঘটনাও উল্লেখ করেন তিনি। দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি জনগণের সঙ্গে প্রহসন।’ তিনি কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। পাশাপাশি সাইবার আইনে প্রস্তাবিত সংশোধনী সংসদে পাস হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এনসিপির ঘোষিত গণবিক্ষোভ সামনে রেখে শুক্রবার থেকেই সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে দলটির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

১

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও লাগবে না: কৃষিমন্ত্রী

২

নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাব, ইসরায়েলে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন

৩

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে

৪

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

৫

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৬

প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৮ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি, অনিয়মের অভিযোগে এখনই মন্তব্য নয়

৯

ইসরায়েলে ঝুলে গেল সরকার গঠনের হিসাব, নির্ণায়ক হতে পারে আরব দলগুলো

১০

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্দেহভাজন তিন ভুয়া ভোটার আটক

১২

কারাগার থেকে আদালতে আসামি হাজিরা ডিজিটাল করার উদ্যোগ চলছে: আইনমন্ত্রী

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

১৪

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীরা নয়, আহ্বায়ক হতে হবে অন্তত ৩৫

১৫

মিরপুরে উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

“সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পিটানো দরকার”: এনায়েতুল্লাহ আব্বাসী

৪

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৫

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৬

বিক্ষোভ মিছিলের পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

৭

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৮

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অভিযোগ ও রায়ের বিস্তারিত জানতে চায় কনস্যুলেট

১০

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

১১

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

১২

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১৩

যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৫

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত