৯৯.৯১% কাজ শেষ, তবু ৯০২ কোটি টাকা বাড়তি ব্যয় কেন—সংসদে হান্নান মাসউদের প্রশ্ন

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রায় পুরো কাজ শেষ হওয়ার পরও আরও ৯০২ কোটি টাকা ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদ।

রোববার (৩০ আগস্ট) সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।

হান্নান মাসউদ বলেন, প্রকল্পটির ৯৯ দশমিক ৯১ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি শূন্য দশমিক ০৯ শতাংশ কাজের জন্য সরকার নতুন করে ৯০২ কোটি টাকা ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রকল্পের ব্যয় বৃদ্ধির পটভূমি তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালে শেখ হাসিনা সরকারের সময়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে কয়েক দফায় প্রকল্পের ব্যয় ও সময় বাড়িয়ে মোট ব্যয় ২১ হাজার ৩০০ কোটি টাকায় উন্নীত করা হয়।

সংসদে হান্নান মাসউদ আরও বলেন, ২০২৬ সালের ২৬ জুলাই মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরের তদন্তে প্রকল্পটিতে প্রায় ৪ হাজার ৪৬৯ কোটি ৯ লাখ ৩১ হাজার ৭৬৬ টাকার দুর্নীতি বা অনিয়মের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় তৃতীয় টার্মিনালের ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশও করা হয়েছে।

এই পরিস্থিতিতে নতুন করে ৯০২ কোটি টাকা বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, নতুন সরকার ক্ষমতায় এসে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করবে এবং প্রকল্পে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম থেকে রাষ্ট্রকে রক্ষা করবে। কিন্তু এই ক্ষেত্রে পুনরায় ৯০২ কোটি টাকা বরাদ্দ দিয়ে সরকার কি রাষ্ট্রের অর্থ ব্যয়ের পাশাপাশি ঠিকাদারকে আরও একবার অনিয়ম বা দুর্নীতির সুযোগ করে দিচ্ছে কি না—সেটিই আমার প্রশ্ন।’

প্রকল্পের বড় অংশের কাজ শেষ এবং অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত হওয়ার পরও কেন অতিরিক্ত ব্যয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে, সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানান এনসিপির এই সংসদ সদস্য।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত