নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে ১৬৫ মৃত্যু, নিখোঁজ ১৩০০

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপাল-চীন সীমান্তবর্তী অঞ্চলে হিমবাহ ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যয়ের মাত্রা আরও বেড়েছে। মৃতের সংখ্যা ১৬৫ জনে পৌঁছেছে এবং নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত এক হাজার ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকায় সড়ক ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজে হেলিকপ্টার ও সামরিক পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে নিখোঁজ তালিকায় ৮২৬ জনের নাম রয়েছে। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতে নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।

বিদেশিদের একটি বড় অংশ নেপালে পর্যটন ও তীর্থযাত্রায় গিয়েছিলেন। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। তাদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিরা ২৬টি দেশের নাগরিক। এর মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। তিব্বতের কৈলাস পর্বতে তীর্থযাত্রায় যাওয়া ভারতীয় নাগরিকও নিখোঁজদের মধ্যে রয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বৃহস্পতিবার জানিয়েছেন, অন্তত ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা বিভিন্ন তীর্থযাত্রা ও ভ্রমণকারী দলের সঙ্গে ছিলেন।

অ্যাডিলেডে সাংবাদিকদের পেনি ওং বলেন, ‘আমরা বুঝতে পারছি, এসব অস্ট্রেলীয় নাগরিক আলাদা বিভিন্ন তীর্থযাত্রা ও ভ্রমণ দলের অংশ ছিলেন।’

নেপাল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার কাছে সহায়তা চায়নি। তবে দেশটি নেপাল সরকার, জাতিসংঘ ও রেড ক্রসসহ বিভিন্ন সংস্থার সঙ্গে মানবিক সহায়তা নিয়ে সমন্বয় করছে বলে জানিয়েছেন পেনি ওং।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৃহস্পতিবার জানিয়েছে, কাঠমান্ডুতে থাকা ৫৫ জন মালয়েশীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ব্যাপক অবকাঠামোগত ক্ষতির কারণে তাদের অবস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে কোনো মালয়েশীয় নাগরিকের মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুয়াকোট ও রাসুয়া জেলায় উদ্ধার অভিযান জোরদার করেছে নেপাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর থেকে নেপাল সেনাবাহিনী ও বেসরকারি হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নেয়।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেত জানিয়েছেন, হেলিকপ্টার ব্যবহার করে বন্যাকবলিত এলাকা থেকে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্তত আটজন বিদেশি নাগরিককে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনায় আটকে পড়া মানুষদেরও উদ্ধার করেছে সেনাবাহিনী।

গুরুতর আহত অনেককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে এপি জানিয়েছে, মূল দুর্যোগস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের চিতওয়ান জেলাতেও কয়েকটি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

নুয়াকোটের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজে বিপর্যয়ের ব্যাপকতা দেখা গেছে। সিমেন্টের মতো ঘন কাদার স্রোত কোনো কোনো ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত উঠে গেছে। গাছের ডাল ও বৈদ্যুতিক তারে আটকে আছে বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। কাদামিশ্রিত পানির প্রবল স্রোতে সড়ক ভেঙে পড়েছে এবং বহু যানবাহন মাটির নিচে চাপা পড়েছে। বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা শোয়াম রাজভাণ্ডারি বলেন, ‘আমি যখন ধুঙ্গে বাজারে পৌঁছাই, তার আধা ঘণ্টার মধ্যেই বন্যা এসে পুরো বাজার ক্ষতিগ্রস্ত করে। তখন মানুষ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কত মানুষ নিখোঁজ বা মারা গেছে, আমরা জানি না। বন্যা এতটাই দ্রুত আঘাত হেনেছে যে অনেক মানুষ পালানোরও সুযোগ পাননি।’

সীমান্তের অপর পাশে তিব্বতেও পরিস্থিতি ভয়াবহ। চীনা কর্তৃপক্ষ সেখানে অন্তত তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুজন গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালেও দুর্যোগের পরপরই কাদায় মাখা ও আতঙ্কিত অবস্থায় অনেক মানুষকে উদ্ধারের খবর পাওয়া গেছে।

সিসিটিভির তথ্য অনুযায়ী, বুধবার তিব্বতের গিরং বন্দর এলাকার কাছে ভূমিধসের পর আশপাশে গড়ে ১ দশমিক ৫ মিটার বা প্রায় ৫ ফুট গভীর কাদা জমেছে। কোনো কোনো সড়কে কাদার গভীরতা ২ মিটার বা প্রায় ৬ ফুটের বেশি।

বন্দরের দিকে যাওয়ার সব সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসের তীব্রতায় হ্রদের মতো খাদ তৈরি হয়েছে, যা উদ্ধারকাজে নতুন বাধা সৃষ্টি করছে। চীনা কর্তৃপক্ষ উদ্ধার অভিযানের জন্য সেখানে একটি বড় সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে। হালকা বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে ধস বা ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

তিব্বতের পাহাড়ি এলাকার খাড়া উপত্যকাগুলো স্থানীয় অর্থনীতি ও যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ পথ। তবে দুর্যোগের সময় এই ভূপ্রকৃতিই অঞ্চলটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে।

বিপর্যয়ের কারণ অনুসন্ধানে শুরুতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে কাঠমান্ডু থেকে প্রায় ৬৬ কিলোমিটার উত্তরে এবং সীমান্তের কাছে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প শনাক্ত করার কথা জানিয়েছিল। পরবর্তী বিশ্লেষণে সংস্থাটি সেই তথ্য সংশোধন করে।

ইউএসজিএস জানায়, ঘটনাটি ভূমিকম্প ছিল না। আসলে ৫ দশমিক ২ মাত্রার একটি হিমবাহ ধসের ঘটনা ঘটেছিল, যা পাহাড়ি ধ্বংসাবশেষ নদীর দিকে ঠেলে দিয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে।

কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পর্বত গবেষণা প্রতিষ্ঠানের জলবায়ু বিশেষজ্ঞরাও একটি হিমবাহ থেকে ধসে পড়া তুষারস্তূপকে বুধবারের আকস্মিক বন্যার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের পর্যবেক্ষণে, ঢলের গতি ও ব্যাপকতা ছিল অস্বাভাবিক। একপর্যায়ে ত্রিশূলী নদীর একটি স্থানে মাত্র আধা ঘণ্টার মধ্যে পানির উচ্চতা প্রায় ৯ মিটার বা ২৭ ফুট বেড়ে যায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভোতেকোশী নদীর উপনদী লহেন্দে খোলা নদীতে সর্বোচ্চ মাত্রার বন্যা দেখা দিয়েছে।

জলবায়ু গবেষণা সংস্থাটির দুর্যোগ ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞ শাশ্বত সান্যাল বলেন, ‘লহেন্দে খোলা নদীতে ১৪ মাসের মধ্যে দুইবার বন্যা হয়েছে। এবার নেপালের অংশে একটি হিমবাহ থেকে বরফের পাথর ধসে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায় এবং পরে হঠাৎ পানির বিশাল ঢেউ নিচের দিকে নেমে আসে।’

তিনি বলেন, ‘উষ্ণ হয়ে ওঠা হিমালয় অঞ্চলে আগাম সতর্কবার্তা ব্যবস্থার গুরুত্ব এখন আরও বেড়েছে।’

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা হিমালয়ের বরফ ব্যবস্থা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের জনপদ, অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

এর আগেও একই অঞ্চলে এমন বিপর্যয় ঘটেছে। গত বছরের আগস্টে তিব্বতে অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি হিমবাহ হ্রদ উপচে আকস্মিক বন্যা হয়েছিল। সেই ঘটনায় নয়জন নিহত হন এবং নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত