মানবতাবিরোধী অপরাধে সিরিয়ায় বাশার আল-আসাদ ও মাহের আল-আসাদের মৃত্যুদণ্ড

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের একটি ফৌজদারি আদালত এই রায় দেন। আদালত বাশার আল-আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেন।

মামলার আরেক আসামি আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটকের অভিযোগ আনা হয়। এ ছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে জীবন্ত গুলি ব্যবহারে অংশ নেওয়া এবং আটককেন্দ্রে বন্দীদের ওপর পদ্ধতিগতভাবে গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

নাজিবের বিচার আদালতে তার উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। তবে বাশার ও মাহের আল-আসাদের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। একই সঙ্গে চতুর্থ ফৌজদারি আদালত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশ দিয়েছে।

আদালতের বক্তব্য অনুযায়ী, তদন্ত এবং সাক্ষীদের দেওয়া জবানবন্দিতে নাজিবের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ২০১১ সালে দারায় বিক্ষোভ শুরু হওয়ার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে তিনি যুক্ত ছিলেন বলে আদালত জানিয়েছে।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে ২০২৪ সালে। বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের মাত্র ১১ দিনের অভিযানের পর সরকারের পতন হয়। এরপর বাশার আল-আসাদ মস্কোতে পালিয়ে যান।

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সরবরাহ বাড়াতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’: আসিফ নজরুল

গ্রিন-ক্যারির প্রতিরোধে দিন শেষ, জয়ের পথে বাংলাদেশ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ চার নেতা

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর

দুই এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল

অক্টোবরে একসঙ্গে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর

দুই-এক দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি, দায়িত্ব ছাড়ার বার্তা রাকিবের

১০

হাসানের জোড়া আঘাতের পর তাইজুলের শিকার লাবুশেন

১১

হরমুজে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

১২

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

১৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

১৪

‘গণভোটের রায় কার্যকর হলে বিপুল ভোটে জিততেন অলি আহমদ’

১৫

সালাহউদ্দিনকে স্থানীয় সরকার, স্বরাষ্ট্রের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১০

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

১১

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন

১২

রাজধানীর বাসব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা, কমছে রুট ও অপারেটর

১৩

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১৪

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের বাসভবনে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত